Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন!

  • ডলারের বাজারের অস্থিরতা
  • ব্যাংকের ১৬ শতাংশ সুদ
  • অগ্রিম আয়কর ও শতভাগ মার্জিনের চাপ
  • দুই বছরে ঋণপত্র খোলা কমেছে ৭৯ শতাংশ
আহমেদ সারজিল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৫২
শেয়ার করুন:
চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন!

চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার। ছবি: আগামীর সময়

আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলারের বাজারে অস্থিরতা, ব্যাংকের ১৬ শতাংশ সুদ, অগ্রিম আয়কর এবং শতভাগ মার্জিনের চাপে তারা এখন দিশেহারা। এই চতুর্মুখী চাপে পড়ে ব্যবসা চালিয়ে রাখার পরিবর্তে পুঁজি হারিয়ে অনেকেই নিজেদের গুটিয়ে নিচ্ছেন। ছোট ব্যবসায়ীরা সরে যাওয়ায় নিত্যপণ্যের বাজার এখন বড়দের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এতে আমদানির বিকল্প উৎসগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাজারে একচেটিয়া আধিপত্য তৈরির মারাত্মক ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।

এ সংকটের স্পষ্ট প্রমাণ মিলেছে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জের ব্যাংকিং তথ্যে। একটি বেসরকারি ব্যাংকের হিসাব বলছে, ২০২৪ সালে এসএমই খাতে এলসি নিষ্পত্তি হয়েছিল ৫৮ লাখ ৬০ হাজার ডলার। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ২৫ লাখ ২০ হাজার ডলারে। চলতি ২০২৬ সালে তা আরও কমে নেমেছে মাত্র ১২ লাখ ৩০ হাজার ডলারে। অর্থাৎ, দুই বছরে ছোট ব্যবসায়ীদের ঋণপত্র খোলা কমেছে প্রায় ৭৯ শতাংশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন আগামীর সময়কে জানালেন, ‘দেশের মোট ব্যবসার ৭০ থেকে ৮০ শতাংশে এসএমই উদ্যোক্তারা ভূমিকা রাখেন। তারা পচনশীল ও নিত্যপণ্য দ্রুত বাজারে এনে সরবরাহ সচল রাখেন। বর্তমানে ঋণ সংকট ও উচ্চ সুদে এই খাত বড় ধাক্কার মুখে। ছোটরা হারিয়ে গেলে পুরো বাজার গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে চলে যাবে। যা দীর্ঘমেয়াদে পণ্যবাজারে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে।’

বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী আগামীর সময়কে বললেন, ‘বাজার স্থিতিশীল ও ভারসাম্য রাখতে ছোট-বড় সব ব্যবসায়ীর প্রয়োজন আছে। ছোটরা হারিয়ে গেলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে। সরকারের রাজস্ব ও কর্মসংস্থান কমে যাবে।’

খাতুনগঞ্জের ব্যবসায়ী জারিফ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মঞ্জুর মোর্শেদ আগামীর সময়কে জানালেন, ক্ষুদ্র আমদানিকারকরাই নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখেন। কিন্তু ডলারের লাগামহীন দামে উৎসাহ হারাচ্ছে সবাই। এর ওপর ব্যাংকের চড়া সুদ ও অগ্রিম আয়করের (এআইটি) বোঝা জিম্মি করে ফেলেছে। সরকারের নীতিগত সহায়তা ও ব্যাংকিং জটিলতা না কমালে আমাদের টিকে থাকা অসম্ভব।

ডলার সংকটের কারণে ব্যাংকগুলো এখন স্পট রেট নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। বড় গ্রুপগুলোর নিজস্ব রপ্তানি আয় আছে। তারা বিদেশ থেকে বাকিতে পণ্যও আনতে পারে। কিন্তু ছোট ব্যবসায়ীদের নগদ স্পট রেটেই ডলার কিনতে গিয়ে বেকায়দায় পড়তে হচ্ছে। পাশাপাশি ব্যাংক ঋণের সুদ এখন ১৬ শতাংশ। তাছাড়া ঋণ ও আমানতের সুদের ব্যবধান (স্প্রেড) ৪ শতাংশে সীমিত থাকায় ব্যাংকগুলো ছোটদের ঋণ দিতে আগ্রহী নয়।

আগ্রাবাদে বেসরকারি ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানালেন, এসএমই খাতে তদারকি খরচ ও ঝুঁকি বেশি। তাই ব্যাংকগুলো ছোটদের বদলে বড় গ্রুপ ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগকে নিরাপদ মনে করছে। এতে ছোটরা পিছিয়ে পড়ছে।

সবচেয়ে বড় আঘাত এসেছে পণ্য আমদানির ঋণপত্র খোলার এলসি মার্জিনে। নিত্যপণ্যে মার্জিন কম থাকার কথা থাকলেও ছোটদের কাছ থেকে শতভাগ ক্যাশ মার্জিন নেওয়া হচ্ছে। এতে পণ্য আসার আগেই পুরো পুঁজি ব্যাংকে আটকে থাকছে।

খাতুনগঞ্জের আমির মার্কেটের এক ডাল আমদানিকারক এর বড় উদাহরণ। দুটি চালানে শতভাগ মার্জিন ও অগ্রিম কর দিতে গিয়ে তার সব পুঁজি আটকে যায়। নতুন ঋণ না পেয়ে তিনি ব্যবসা বন্ধ করে এখন অন্যের কমিশন এজেন্ট হিসেবে কাজ করছেন।

‘আমদানি নীতি আদেশ ২০২৬–২৯’-এ এলসি ছাড়া বাণিজ্যের সীমা তুলে দেওয়া হয়েছে। কিন্তু বিদেশি সরবরাহকারীরা ভালো ক্রেডিট রেটিং ব্যাংক ছাড়া বাকি দেয় না। ফলে এই সুবিধায় বড়রা বাকিতে পণ্য আনলেও ছোটরা ব্যাংকের নিশ্চয়তা ছাড়া পণ্য পাচ্ছে না। এতে প্রতিযোগীতামূলক বাজার ক্রমশ সীমিত হয়ে যাচ্ছে।

অন্যদিকে, বন্দর ও কাস্টমসে ২ থেকে ৫ শতাংশ হারে অগ্রিম আয়কর (এআইটি) কেটে নেওয়া হচ্ছে। বড় প্রতিষ্ঠানগুলো তাদের অন্যান্য ব্যবসার মুনাফার সঙ্গে এই কর সমন্বয় করে নেয়। কিন্তু একক কৃষিপণ্য আনা ছোট ব্যবসায়ীদের টাকা আর ফেরত বা সমন্বয় হয় না। ফলে তাদের নগদ পুঁজি চিরতরে আটকে যাচ্ছে।

চট্টগ্রামআমদানি বাণিজ্যখাতুনগঞ্জ বাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার