Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেতার ছেলের পাসের খবরে বিলুপ্ত ছাত্রদলের কমিটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ২১:৫৫
শেয়ার করুন:
নেতার ছেলের পাসের খবরে বিলুপ্ত ছাত্রদলের কমিটি

বামে ছাত্রদল নেতা শাহাজান খাঁন, ডানে তার ছেলে জোনায়েব ইসলাম মাহী

বাবা শাহাজান খাঁন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি। ছেলে জোনায়েব ইসলাম মাহী চলতি বছর অংশ নিয়েছেন এইচএসসি পরীক্ষায়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে ৪.৮৫ পেয়েছেন তিনি। ফল প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন বাবা। এরপরই শুরু হয় তর্ক-বির্তক। এ ঘটনায় শেষ পর্যন্ত বিলুপ্ত হলো ছাত্রদলের জেলা কমিটি। একই সঙ্গে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

আজ রবিবার সন্ধ্যায় এ ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির এই দুটি ইউনিটে ঘোষণা করা হবে নতুন কমিটি। এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তবে সংগঠনের সংবাদবিজ্ঞপ্তিতে নেই ছাত্রদল নেতার ছেলের এইচএসসি পাসের খবর নিয়ে তৈরি হওয়া বিতর্কের রেশ।

আরও পড়ুন

সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

০১ নভেম্বর ২০২৬

গতকাল শনিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ওইদিন রাতেই জেলা ছাত্রদল সভাপতি শাজাহান খান এইচএসসি পাস করায় তার ছেলের ছবিসহ একটি পোস্ট দেন। এরপর ছাত্রদল নেতার বয়স নিয়ে শুরু হয় নানা রকম আলোচনা।

​কমিটি বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে শাহাজান খাঁন আগামীর সময়কে বললেন, ‘২০১৮ সালে দলের দুঃসময়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দল এতদিন দায়িত্ব দিয়ে রেখেছিল বলেই কমিটি এভাবে চলছিল।’

ছেলে মাহীর এইচএসসি পাস করা নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রল করছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, ‘যারা ট্রল করছে তারা বেশিরভাগই ফ্যাসিবাদের দোসর যুবলীগ ও ছাত্রলীগের লোকজন। তারা ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তারা ভাবছে— আমাদের মতো ত্যাগী নেতারা রাজপথে না থাকলে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল হবে। তবে দলের যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।’

চুয়াডাঙ্গাএইচএসসি ২০২৬ছাত্রদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’