Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৪:১৩
শেয়ার করুন:
কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

গাজীপুরের কালীগঞ্জে প্রায় ১৬ ঘণ্টার ব্যবধানে আলাদা দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অনিক বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার সকাল ১১টার দিকে উদ্ধার করা হয়েছে দেলোয়ার হোসেন (৫০) নামে এক শ্রমিকের লাশ।

দুটি ঘটনাকেই আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত অনিকের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের মধ্য চুয়ারিয়াখোলা গ্রামের নিজ বাড়ি থেকে অনিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রতন বিশ্বাসের ছেলে। অনিক কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বাড়ির একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঘুম ভাঙতেই বাবার রক্তাক্ত মরদেহ দেখলেন মেয়ে

৩১ অক্টোবর ২০২৬

শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধুরীবাড়ী এলাকার শিশু মিতালী পার্কসংলগ্ন একটি পুকুরপাড়ের গাছ থেকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। দেলোয়ার নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বালীগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক।

দেলোয়ারের স্ত্রী মোর্শেদা বেগম জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার রাতের কোনো একসময়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। শনিবার সকালে তাকে বাসায় না পেয়ে কর্মস্থলে চলে যান মোর্শেদা। পরে স্বামীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন তিনি।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান জানিয়েছেন, দুটি ঘটনাই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

মরদেহউদ্ধারগাজীপুরকালীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই