গাজীপুরের এপেক্স ফুটওয়্যার লিমিটেডের (ইউনিট-১) কারখানা টানা ১২ দিন ধরে বন্ধ রয়েছে। শ্রমিক অসন্তোষ, হামলার বিচার দাবি ও ১৬ দফা দাবি ঘিরে সৃষ্ট অচলাবস্থার কারণে কারখানাটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের (বায়ার) অর্ডার হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে।কারখানাটির অচলাবস্থার পেছনে রয়েছে একটি হামলার ঘটনা, এর বিচার দাবি এবং শ্রমিকদের ১৬ দফা দাবি।জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন চলাকালে ঢাকা-টাঙ্...