Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিকল বাঁধা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:০৩
শেয়ার করুন:
শিকল বাঁধা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওসমান গনি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর আজ রবিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা ছিল। জমি নিয়ে বিরোধের জেরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে তার ফুফার বিরুদ্ধে।

নিহত ওসমান গনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। তার মা-বাবা কেউই জীবিত নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরাধিকার সূত্রে ওসমানের নামে বেশ কিছু জমি রয়েছে। এসব জমি দখল ও আত্মসাতের চেষ্টাকে কেন্দ্র করে প্রায় ১৫ দিন আগে তার ফুফা বাবুল হোসেন কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রাখেন। এ নিয়ে তাকে প্রায়ই নির্যাতন করা হতো বলেও অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দুপুরের পর বাবুল হোসেনের মনোনীত এক ব্যক্তি লাঠি নিয়ে ওসমানকে তাড়া করেন। এ সময় ভয়ে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে তাকে উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।

অভিযোগের বিষয়ে ফুফা বাবুল হোসেন বলেন, ‘ওসমান তার নিকটাত্মীয় এবং সম্বন্ধির ছেলে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং আশপাশের লোকজনকে বিরক্ত করতেন। এ কারণে তাকে কোমর ও পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তবে তাকে পুরোপুরি চিকিৎসা করানো সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পালিয়ে যেতেন।’ ওসমানের মানসিক অসুস্থতার বিষয়ে মানসিক হাসপাতালের কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ অনুপ কুমার সিংহ বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি দল না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ওসমানকে পাওয়া যায়নি। রবিবার সকালে আবারও অভিযান শুরু করা হয়। দুপুরের দিকে বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন শীতলক্ষ্যা নদীর বাশাইর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম শেখ বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ওসমানের মা-বাবা কেউই জীবিত নেই। তার কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা ছিল। স্থানীয়ভাবে তার ফুফার বিরুদ্ধে অভিযোগের বিষয়টিও তারা জেনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

গাজীপুরকালীগঞ্জশীতলক্ষ্যা নদীমরদেহ উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য