মিসরের রাজধানী কায়রোর পাশের গিজা প্রদেশের আল-হারাম এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে ৭২ বছর বয়সী এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ড. গাদা হাইকাল নামের ওই নারী মিসরের সাবেক তথ্যমন্ত্রী ওসামা হাইকালের বোন। পেশায় চক্ষুরোগ বিশেষজ্ঞ ওই নারী অবসর নেওয়ার পর স্বামীর সঙ্গে ফ্ল্যাটটিতে বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর সেখানে একাই থাকতেন তিনি। ধারণা করা হচ্ছে, প্রায় তিন বছর আগে তার মৃত্যু হয়েছিল। এত দিন পর উদ্ধার হলো তার মরদেহ।মিসরের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,...