Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

কৃষককে খুন করে দুই হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭
শেয়ার করুন:
কৃষককে খুন করে দুই হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া-বোয়ালখালী সড়কের পাশ থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার। ছবি: আগামীর সময়

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছে তারা। আজ বুধবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল এলাকায় দক্ষিণ রাঙ্গুনিয়া-বোয়ালখালী সড়কের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় রাতে ক্ষেত পাহারা দিতে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে জানিয়েছে পরিবার। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

নিহত কৃষকের নাম নেজাম উদ্দিন (৫০)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের বাসিন্দা। পাহাড়ি এলাকায় বর্গা জমিতে চাষাবাদের পাশাপাশি তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিহতের ভাই জসিম উদ্দিন বললেন, ‘আমার ভাই একজন নিরীহ চাষা ছিলেন। কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। রাতে ক্ষেতের ধান পাহারা দিতে গিয়েছিল। সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় আমরা খুঁজতে বের হই। রাস্তার পাশে জমা বৃষ্টির পানিতে তার লাশ পড়ে ছিল। আশপাশে সব রক্ত। কারা কী কারণে আমার ভাইকে খুন করল বুঝতে পারছি না।’

আরও পড়ুন

গুলি কুপিয়ে ও পিটিয়ে ৩ জেলায় চারজনকে হত্যা

২৮ অক্টোবর ২০২৬

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ আগামীর সময়কে জানিয়েছেন, পাহাড় থেকে নেমে আসা বন্যহাতি প্রায়ই কৃষিজমির ফসল নষ্ট করে। এ কারণে কৃষকরা রাতে দলবদ্ধভাবে ক্ষেত পাহারা দেন। মঙ্গলবার রাতেও নেজামসহ কয়েকজন কৃষক পাহারায় বের হয়েছিলেন। রাত ২টার পর অন্যরা বাড়ি ফিরে গেলেও নেজাম ফেরেননি। তার স্ত্রী ফোন করে মোবাইল বন্ধ পান। এরপর রাত থেকেই পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। বুধবার সকালে বোয়ালখালী উপজেলার কাছাকাছি সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ওসি আরও জানালেন, স্থানীয়ভাবে সিঙ্গাপুর রোড নামে পরিচিত সড়কটির ওই অংশ কিছুটা নির্জন। দিনে মানুষের চলাচল থাকলেও সন্ধ্যার পর তা কমে যায়। নেজামকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাতে ব্যক্তিগত বিরোধ বা প্রতিহিংসার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার বিচ্ছিন্ন দুই হাত এখনো উদ্ধার করা যায়নি। সেগুলো খুঁজতে আশপাশের এলাকায় তল্লাশি চলছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলেও জানান ওসি হিলাল উদ্দিন আহমেদ।

কৃষকমরদেহ উদ্ধারচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে