Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

  • তদন্ত করবে সিআইডি
  • ২০২০ সালের পর রেমিট্যান্স হিসেবে আসে ১১ কোটি ৩৭ লাখ টাকা
  • বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের মাধ্যমে বাজারে ঢোকে অর্থ
  • আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯
শেয়ার করুন:
বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

গ্রাফিকস: আগামীর সময়

যুক্তরাষ্ট্রে শেয়ার কারসাজিতে অভিযুক্ত জাভেদ মতিনের সঙ্গে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান থেকে দেশে এসেছে ১১ কোটি ৩৭ লাখ টাকা। সেই অর্থ বিভিন্ন ব্যাংক, ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউজ ও বিও হিসাব ঘুরে প্রবেশ করেছে দেশের শেয়ারবাজারে। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আবুল খায়ের হিরু, ছায়েদুর রহমান, মনিজা চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের যোগসূত্র পাওয়া গেছে সেই অর্থের স্তরভিত্তিক স্থানান্তরে সহযোগী হিসেবে। এখন অর্থের উৎস ও গতিপথ অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিভিন্ন সূত্র ও অনুসন্ধানে আগামীর সময় জানতে পেরেছে, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সন্দেহজনক অর্থের উৎস ও লেনদেনের তথ্য নজরে আসে। পরে তা বিএসইসির মাধ্যমে তদন্ত করে শেয়ারবাজারে প্রবেশের পথ শনাক্ত করা হয়।

বিএসইসি সূত্র বলছে, তদন্তকালে শুনানিতে ছায়েদুর রহমান ছাড়া জাভেদ মতিন, আবুল খায়ের, মনিজা চৌধুরী ও শিবলী রুবাইয়াত হাজির হয়ে তথ্য না দেওয়ায় সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আগামীর সময়কে বলেছেন, শেয়ারবাজারে অনিয়ম ও অপরাধে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিদেশে শেয়ার কারসাজির মতো অপরাধে দণ্ডিত ব্যক্তিদের দেশে শেয়ারবাজারে ব্যবসার সুযোগ থাকা উচিত নয়। তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আইনের ফাঁকফোকর বন্ধে প্রয়োজনীয় সংস্কার করারও তাগিদ দিলেন।

নথি পর্যালোচনা করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ভেলটেক্স করপোরেশনের শেয়ার ও সম্পদ নিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে জাভেদের বিরুদ্ধে মামলা হয়। ২০১২ সালের আদালতের চূড়ান্ত রায়ে কোম্পানিটির শেয়ার-সম্পদ স্থানান্তর ও আত্মসাতের ঘটনায় জাভেদসহ সংশ্লিষ্টদের যোগসাজশের কথা উল্লেখ করে প্রায় ১০ কোটি ৭ লাখ ৮৬ হাজার ৬২১ ডলার ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়।

বিএফআইইউর নথি অনুযায়ী, জাভেদের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রভিত্তিক মোনার্ক হোল্ডিংস ইউএসএ ও মাতেশা অ্যাপারেল ইনক থেকে ২০২০ সালের পর বাংলাদেশে রেমিট্যান্স হিসেবে মোট ১১ কোটি ৩৭ লাখ টাকা আসে। এর প্রাপক হিসেবে জিন বাংলা ফেব্রিকস ও শিবলীর তিনটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়।

বিএফআইইউর নথিতে জিন বাংলাকে শিবলীর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। কাগজে এর স্বত্বাধিকারী আরিফুল ইসলাম হলেও ব্যাংক হিসাবের ঠিকানা শিবলীর ঠিকানার সঙ্গে একই এবং চেকবইয়ে তার নমুনা স্বাক্ষর পাওয়া যায়। জিন বাংলার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং শিবলীর ব্যাংক এশিয়া, সাউথইস্ট ব্যাংক ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন হিসাবেও অর্থ জমা হয়। ব্যাংক রেকর্ডে এসব লেনদেনের কারণ হিসেবে রপ্তানি, ঋণ ও পারিবারিক ব্যয় দেখানো হলেও সংশ্লিষ্ট রপ্তানির গ্রহণযোগ্য দলিল পাওয়া যায়নি। এতে অর্থের উৎস ও প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। এরপর ওই অর্থের প্রাথমিক প্রাপকের হিসাব থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়।

ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন বলেছেন, শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনার সত্যতা ও অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে। কারণ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি না হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে বাজারে ইতিবাচক বার্তা যাবে এবং ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে।

বিএসইসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, জিন বাংলার হিসাব থেকে ৪০ লাখ টাকা ছায়েদুর রহমানের হিসাবে যায়। পরে তা তার ও স্ত্রী ফেরদৌসী বেগমের যৌথ হিসাব হয়ে ইবিএল সিকিউরিটিজে জমা পড়ে এবং শেয়ারবাজারে বিনিয়োগ হয়। জিন বাংলা থেকে জাভেদের বিও হিসাবেও যায় ৪০ লাখ টাকা। এ ছাড়া গ্রিনল্যান্ড ইক্যুইটিজের মাধ্যমে ২০ লাখ এবং আইডিএফসি সিকিউরিটিজের মাধ্যমে আরও ২০ লাখ টাকা তার বিও হিসাবে জমা হয়।

শিবলী রুবাইয়াতের ব্যাংক হিসাবে মোট কত টাকা এসেছে, তা প্রতিবেদনে উল্লেখ নেই। তবে তার নিজস্ব ও ব্যবসায়িক হিসাব থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা আবুল খায়েরের এনসিসি ব্যাংক হিসাব এবং তার প্রতিষ্ঠান দেশ আইডিয়াল ট্রাস্ট কো-অপারেটিভের ইউসিবি হিসাবে যায়। পরে ওই অর্থ ইউসিবি স্টক ব্রোকারেজে স্থানান্তর করে শেয়ারবাজারে বিনিয়োগ করা হয়। শিবলীর হিসাব থেকে আইডিএফসি সিকিউরিটিজ, গ্রিনল্যান্ড ইক্যুইটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ ও সিডব্লিউটি অপরচুনিটিজ ফান্ডে সরাসরি আরও ১ কোটি ৬৫ লাখ টাকা যায়, যা পরে শেয়ারবাজারে বিনিয়োগ হয়। তার ব্যাংক এশিয়ার হিসাব থেকে কয়েক দফায় ৮৩ লাখ টাকা আইডিএফসি সিকিউরিটিজের সিসি হিসাব হয়ে জাভেদের বিওতে যায়। একই হিসাব থেকে গ্রিনল্যান্ড ইক্যুইটিজের সিসি হিসাবে যাওয়া ২০ লাখ টাকাও জাভেদের বিওতে স্থানান্তরিত হয়। এ ছাড়া শিবলীর হিসাব থেকে ছেলে জুবায়ের শারার ইসলাম ও শাশুড়ি নাজমা দৌলার হিসাবেও অর্থ পাঠানোর তথ্য মিলেছে; তবে অঙ্ক উল্লেখ নেই। মনিজা চৌধুরীর ব্যাংক এশিয়ার হিসাবে যায় ৩০ লাখ টাকা। তার সহকারী দেলওয়ারের মাধ্যমে ২ কোটি ৬২ লাখ টাকা নগদ উত্তোলন করা হয়।

তদন্ত কমিটি শিবলীর নিজস্ব বিনিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে। বিএসইসির চেয়ারম্যান থাকাকালে তিনি সিডব্লিউটি অপরচুনিটিজ ফান্ডের ৪৫ হাজার ৭১৫টি ইউনিট কেনেন— ২০২১ সালের ৭ সেপ্টেম্বর ১৬ হাজার ১৫৯টি এবং ২০২৩ সালের ৪ অক্টোবর ২৯ হাজার ৫৫৬টি। কমিশনের নিয়ন্ত্রণাধীন অতালিকাভুক্ত বেসরকারি উন্মুক্ত মিউচুয়াল ফান্ডে এ বিনিয়োগ তার নিয়োগ চুক্তির ১০ নম্বর শর্তের সঙ্গে সাংঘর্ষিক।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানিয়েছেন, জাবেদ মতিন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়ে তদন্তে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অর্থের গতিপথ অধিকতর তদন্তের জন্য বিষয়টি সিআইডিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ বিষয়ে জাভেদ মতিনের মন্তব্য জানতে কয়েকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল  ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ঘুষ ও দুর্নীতির মামলায় শিবলী রুবাইয়াত বর্তমানে কারাগারে রয়েছেন।

তবে নিজ ব্যাংক হিসাবে ৪০ লাখ টাকা আসার কথা স্বীকার করে ছায়েদুর রহমান বলেছেন, ‘এ বিষয়ে আমি বিএসইসিকে লিখিতভাবে জানিয়েছি। বিষয়টি দুদক দেখছে। তবে সিআইডিতে পাঠানোর বিষয়টি আমার জানা নেই।’

জাভেদের বিরুদ্ধে দেশে শেয়ারবাজারে কারসাজির অভিযোগও রয়েছে। তিনি আবুল খায়ের ও তার সহযোগীদের নিয়ে সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার কারসাজিতে জড়িত ছিলেন। এ কারণে জাভেদ মতিনকে ২ কোটি ১ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।

শেয়ারবাজারবিদেশে অপরাধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের