Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সন্তানদের বিলাসী ফ্ল্যাটে ঠাঁই হয়নি, গ্রামের ভাড়া বাসায় মিলল বৃদ্ধার পচাগলা লাশ

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০
সন্তানদের বিলাসী ফ্ল্যাটে ঠাঁই হয়নি, গ্রামের ভাড়া বাসায় মিলল বৃদ্ধার পচাগলা লাশ

বাবুগঞ্জ থানা

বৃদ্ধা মোসা. তাহমিনা বেগম। তার সন্তানদের সবাই পরিবার নিয়ে থাকেন ঢাকায়। বড় ছেলের আছে উত্তরায় নিজস্ব ফ্ল্যাট। অথচ শেষ বয়সে তাদের মায়ের ঠাঁই হয়েছিল বরিশালের বাবুগঞ্জে একটি ভাড়া বাসায়। সেখানে একাই থাকতেন ৬৫ বছর বয়সী তাহমিনা বেগম। কয়েক দিন ধরে ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে সেই ঘর থেকেই উদ্ধার করা হয় তার পচাগলা মরদেহ।

গতকাল রবিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকার ওই ভাড়া বাসা থেকে তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে এবং মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাহমিনা বেগমের দুই ছেলে সুমন ও আওলাদ এবং দুই মেয়ে মুক্তা ও মনি। তারা সবাই পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বড় ছেলে সুমনের উত্তরায় নিজস্ব ফ্ল্যাট আছে। তবে তাহমিনা বেগম থাকতেন বাবুগঞ্জের নতুনহাট এলাকায় একটি ভাড়া বাসায়। ভাইয়ের সহযোগিতায় বাসাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে একাই থাকতেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জানান স্বজনরা।

আরও পড়ুন

মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, মরদেহ মিলল সুপারি বাগানে

২৬ অক্টোবর ২০২৬

স্বজনরা জানান, গত শুক্রবার সন্ধ্যায় তাহমিনা বেগমের সঙ্গে তাদের সর্বশেষ দেখা হয়। এরপর থেকে তার ঘরের দরজা বন্ধ ছিল। রবিবার সকালে ওই বাসা থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা স্বজনদের খবর দেন। পরে স্বজনরা এসে ঘরের দরজা খুলে খাটের ওপর তার পচাগলা মরদেহ দেখতে পান।

ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট সময় ও কারণ এখনো জানা যায়নি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

বাবুগঞ্জ থানামরদেহ উদ্ধারবরিশালমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২