সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সকাল ১০টায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ কর্মসূচি পালিত হয়।সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ থেকে চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসা পর্যন্ত নদীর ভাঙনকবলিত এলাকায় আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সুগ...