Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশালে শিশু হাসপাতালের নির্মাণ শেষ হলেও শুরু হয়নি সেবা

  • ২৪ কোটি টাকার শিশু হাসপাতাল চালু হয়নি এখনো
  • আগস্টে চালুর ঘোষণা দিয়েছিলেন মন্ত্রী
  • জনবল ও চিকিৎসা সরঞ্জাম সংকটে আটকে কার্যক্রম
  • ১ হাজার ৪৪০ পদের অনুমোদন, নিয়োগ অনিশ্চিত
তন্ময় তপু, বরিশাল
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০৮
শেয়ার করুন:
বরিশালে শিশু হাসপাতালের নির্মাণ শেষ হলেও শুরু হয়নি সেবা

সংগৃহীত ছবি

বরিশাল নগরীর আমানতগঞ্জে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। দীর্ঘদিন আগেই শেষ হয়েছে হাসপাতালের ভবন নির্মাণকাজ। কিন্তু এখনো শুরু হয়নি চিকিৎসাসেবা। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বিভিন্ন সময়ে বলেছিলেন, চলতি বছরের আগস্টেই চালু হবে হাসপাতালটি।

হাসপাতালের চিকিৎসাসেবা শুরু না হওয়ার কারণ খুঁজতে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ না হওয়ায় চালু করা সম্ভব হচ্ছে না হাসপাতালটির কার্যক্রম।

হাসপাতালটি চালুর বিষয়ে চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফায় ঘোষণা করা হয় সময়। চলতি বছরের এপ্রিলের শেষদিকে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ হাসপাতালটি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছিলেন। এরপর ১১ মে বরিশাল সফরে এসে ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর আগে ২ জুন হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও আগস্টের মধ্যে চালুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

সবশেষ গত ১৫ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালসহ দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল অক্টোবরে একযোগে উদ্বোধনের সম্ভাবনার কথা বলেন। তবে ঘোষিত সময় পার হলেও বাস্তবায়িত হয়নি সেই উদ্যোগ।

হাসপাতালটির কার্যক্রম শুরুর ক্ষেত্রে অন্যতম বড় বাধা প্রয়োজনীয় জনবল নিয়োগ। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালের জন্য ১ হাজার ৪৪০টি পদের জনবল কাঠামো অনুমোদন করেছে স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে ক্যাডার পদ ৭১৫টি এবং নন-ক্যাডার পদ ৭২৫টি। এসব পদের মধ্যে রয়েছে উপপরিচালক, জ্যেষ্ঠ ও কনিষ্ঠ পরামর্শক এবং জ্যেষ্ঠ স্টাফ নার্সসহ বিভিন্ন পর্যায়ের পদ। তবে জনবল কাঠামো অনুমোদিত হলেও জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি এখনো। ফলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা নিয়োগ কার্যক্রম শুরুর নির্দিষ্ট সময় জানাতে পারছেন না সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, জনবল নিয়োগের আগে তিনটি প্রধান মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রশাসনিক অনুমোদন নিতে হবে। এরপর প্রয়োজন হবে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর অনুমোদন। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরই নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

হাসপাতালটি চালু নিয়ে বারবার সময় ঘোষণা করলেও বাস্তবে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক ও গবেষক আনিসুর রহমান খান স্বপন। তার দাবি, ‘শিশু হাসপাতাল চালুর জন্য এ বছরে তারিখের পর তারিখ শুনছি, কিন্তু চালুর কোনো অগ্রগতি দেখতে পারছি না।’

হাসপাতালটির নির্মাণকাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি; কয়েক দফা সময় বাড়ানোর পর কাজ সম্পন্ন হয়েছে। এখন চালুর তারিখ ঘোষণা করা হলেও তা পার হয়ে যাচ্ছে, হাসপাতাল চালু হচ্ছে না উল্লেখ করে দক্ষিণাঞ্চলের শিশুদের স্বার্থে দ্রুত হাসপাতালটির কার্যক্রম শুরুর দাবি জানান তিনি।

যদিও আগামী ডিসেম্বরে বহির্বিভাগ চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। তার ভাষ্য, হাসপাতালটি চালুর ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। এখনো প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আসেনি। আসবাবপত্র এলেও সরঞ্জাম স্থাপনের কাজ বাকি রয়েছে। তবে চিকিৎসকদের পদ ও বেতন কোড তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে হাসপাতালটির বহির্বিভাগ চালু হতে পারে।

বরিশালসহ দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল একসঙ্গে চালু করার পরিকল্পনার কথা জানালেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বলছিলেন, ‘হাসপাতাল চালুর বিষয়ে তাদের পক্ষ থেকে শতভাগ প্রস্তুতি রয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে। নিয়োগপ্রক্রিয়া শেষ হলে দ্রুত সময়ের মধ্যে বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতালটি চালু করা হবে।’

শিশু হাসপাতালচিকিৎসাসংকটঅনুমোদনঅনিশ্চিতবরিশাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল