বরিশাল নগরীর আমানতগঞ্জে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। দীর্ঘদিন আগেই শেষ হয়েছে হাসপাতালের ভবন নির্মাণকাজ। কিন্তু এখনো শুরু হয়নি চিকিৎসাসেবা। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বিভিন্ন সময়ে বলেছিলেন, চলতি বছরের আগস্টেই চালু হবে হাসপাতালটি।
হাসপাতালের চিকিৎসাসেবা শুরু না হওয়ার কারণ খ...