নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় প্রায় দুই মাস ধরে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। বিশুদ্ধ পানির অভাবে রান্না, গোসল ও দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক ও নিম্ন আয়ের পরিবারগুলো। অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে কিনছেন খাবার পানি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাব পৌরসভায় ১০টি পাম্পের মাধ্যমে যাত্রামুড়া, মোগরাকুল, মৈকুলি, দিঘীবরাবো, মাসাবো, খাদুনসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় পানি। কিন্তু অধিকাংশ পাম্প বন্ধ থাক...