Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

জ্বালানি তেল কোম্পানি

১৭৯৩ কোটি মুনাফা

  • বর্ধিত দাম পকেট কাটছে ভোক্তার
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:২৯
শেয়ার করুন:
১৭৯৩ কোটি মুনাফা

গ্রাফিকস: আগামীর সময়

দেশে জ্বালানি সংকট, সরবরাহে ভোগান্তি ও মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ। পরিবহন ভাড়া থেকে শুরু করে পণ্য উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়— সবক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। এর মধ্যে কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি তেলের ব্যবসার সঙ্গে যুক্ত সরকারের মালিকানাধীন তিন কোম্পানি বিপুল মুনাফা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানি তিনটির সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৩ কোটি টাকা।

কোম্পানি তিনটি হলো— পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল। এগুলো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান। এর মধ্যে পদ্মা অয়েলে সরকারের মালিকানা ৫০ দশমিক ৩৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামে ৫৮ দশমিক ৬৭ শতাংশ এবং যমুনা অয়েলে ৬০ দশমিক শূন্য ৮ শতাংশ।

এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান আগামীর সময়কে বললেন, ‘জ্বালানি খাতে সরকারের ঘোষিত ভর্তুকির প্রক্রিয়ায় স্বচ্ছতার তীব্র অভাব রয়েছে। একদিকে লোকসানের কথা বলে ভর্তুকির অজুহাত দেওয়া হচ্ছে, অন্যদিকে এ খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোই বিপুল অঙ্কের মুনাফা করছে— এই বৈপরীত্য গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বললেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে দেশীয় বাজারে তা বাড়ানো হয়, কিন্তু বিশ্ববাজারে দাম কমলেও তার সুবিধা কখনো দেশের ভোক্তা পান না। গণশুনানিতে আমাদের মতামত ও সুপারিশকে গুরুত্ব না দিয়ে সরকার একতরফাভাবে দাম নির্ধারণ করছে, যার ফলে ভোক্তাদের অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি, এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মিটিং ফির নামে বিপুল অর্থ তুলে নিলেও জনগণের ট্যাক্সের টাকার সঠিক হিসাব বা নজরদারি নিশ্চিত করা হচ্ছে না।’

সরকার নিয়ন্ত্রিত তিন জ্বালানি কোম্পানির আর্থিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে পদ্মা অয়েলের মুনাফা হয়েছে ৬৮২ কোটি ৪২ লাখ টাকা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ৫৬২ কোটি ৮৮ লাখ টাকা। এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ২১ শতাংশ। শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা। কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর দিয়েছিল ১৬০ শতাংশ।

মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা হয়েছে ৬৮৫ কোটি ২২ লাখ টাকা। আগের অর্থবছরে মুনাফা ছিল ৬৬৪ কোটি ৩২ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ৬১ টাকা ৩৯ পয়সা থেকে বেড়ে ৬৩ টাকা ৩২ পয়সা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আগের অর্থবছরে লভ্যাংশ ছিল ২০০ শতাংশ।

অন্যদিকে যমুনা অয়েলের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪২৫ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৬৪৮ কোটি ১৯ লাখ টাকা। শেয়ারপ্রতি মুনাফা ৫৮ টাকা ৭০ পয়সা থেকে কমে ৩৮ টাকা ৫২ পয়সা হয়েছে। কোম্পানিটি ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে দিয়েছিল ১৮০ শতাংশ।

তিন কোম্পানির মধ্যে দুটি কোম্পানির মুনাফা ও লভ্যাংশ বেড়েছে। তবে যমুনা অয়েলের মুনাফা কমলেও তিন কোম্পানির সম্মিলিত মুনাফা হাজার কোটি টাকার অনেক বেশি। সরকারের উল্লেখযোগ্য মালিকানা থাকায় এ মুনাফার একটি অংশ সরকারি কোষাগারেও যাওয়ার সুযোগ রয়েছে।

এদিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। গত ১৮ এপ্রিল ঘোষিত মূল্যবৃদ্ধিতে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। অকটেনের দাম ১২০ থেকে ১৪০, পেট্রল ১১৬ থেকে ১৩৫ এবং কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা করা হয়।

এরপর ১ জুন থেকে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে আরও ৫ টাকা করে বাড়ানো হয়। তখন ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন ১৪৫, পেট্রল ১৪০ ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ২১ সেপ্টেম্বর থেকে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে আরও ২০ টাকা করে বাড়ানো হয়। বর্তমানে ডিজেল ১৩৫, অকটেন ১৬৫, পেট্রল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

অর্থাৎ সরকার দায়িত্ব নেওয়ার পর ডিজেলের দাম লিটারে ৩৫, অকটেন ৪৫, পেট্রল ৪৪ এবং কেরোসিন ৪৩ টাকা বেড়েছে। জ্বালানির এ মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহন, কৃষি, শিল্প ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে।

জ্বালানিমুনাফাসংকটভোগান্তিমূল্যবৃদ্ধিশেয়ারবাজারবিপিসিক্যাবলোকসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা