দেশের শেয়ারবাজারে সদ্য সমাপ্ত আগস্ট মাস ছিল বিনিয়োগকারীদের জন্য হতাশা ও আতঙ্কের মাস। এ মাসে বাজারের প্রধান মূল্যসূচক কমেছে প্রায় ৩০০ পয়েন্ট। এর পাশাপাশি বাজার মূলধন থেকে উধাও হয়ে গেছে ১০ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি। দরপতনের সঙ্গে তাল মিলিয়ে শেয়ার কেনাবেচা বা লেনদেন প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা বাজারে তারল্য ও আস্থার সংকটের স্পষ্ট ইঙ্গিত।
বাজারসংশ্লিষ্টদের মতে, নতুন মার্জিন ঋণ নীতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা, নিয়ন্ত্রক সংস্থার বাজারে হস্তক্ষেপে অনীহা, ডিএসইর তাৎক্ষণিক ব্রোকার...