Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

চাঙ্গা শেয়ারবাজার: এক মাসের সর্বোচ্চ লেনদেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৭
শেয়ার করুন:
চাঙ্গা শেয়ারবাজার: এক মাসের সর্বোচ্চ লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে বড় ধরনের চাঙ্গাভাব দেখা দিয়েছে। পতনের ধারাবাহিকতা কাটিয়ে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—উভয় বাজারেই সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম, সূচক এবং লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মাধ্যমে ডিএসইতে এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

ডিএসইতে এদিন লেনদেনের শুরু থেকেই অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির প্রবণতা ছিল, যা দিনের শেষভাগে আরও গতি পায়। দিনশেষে ডিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬২টির কমেছে এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। কোম্পানির মান অনুযায়ী, ভালো বা ‘এ’ ক্যাটাগরির ১৫৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ২৪টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত ছিল।

মাঝারি মানের বা ‘বি’ ক্যাটাগরির ৬৩টি কোম্পানির দাম বেড়েছে ও ১১টির কমেছে। অন্যদিকে, লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৬৭টি কোম্পানির দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত ছিল। এছাড়া ২৭টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়লেও কোনোটির দাম কমেনি এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

দরবৃদ্ধির হিড়িকে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে উঠেছে। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট বেড়েছে।

মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেশ বেড়েছে। ডিএসইতে মোট ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৯১ কোটি ৯৬ লাখ টাকা বেশি এবং গত ১৮ আগস্টের পর সর্বোচ্চ। তবে সিএসইতে লেনদেন কমে দাঁড়িয়েছে ১০ কোটি ৯ লাখ টাকায়, যা আগের দিন ছিল ১৭ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইস্টার্ন ব্যাংক, যার ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ এবং আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন হয়েছে যথাক্রমে ২৫ কোটি ৮৪ লাখ ও ২৩ কোটি ৭ লাখ টাকার। লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, এনভয় টেক্সটাইল এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।

শেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি