Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

রহিমা ফুডের শেয়ারে কারসাজি: ২ ব্যক্তিকে ২০ লাখ অর্থদণ্ড

নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৩:৪০
রহিমা ফুডের শেয়ারে কারসাজি: ২ ব্যক্তিকে ২০ লাখ অর্থদণ্ড

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও অনিয়মের তদন্তে নেমে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারদরে কারসাজি ও আইন লঙ্ঘনের দায়ে একজন সাধারণ বিনিয়োগকারী এবং রহিমা ফুডের এক শীর্ষ কর্মকর্তাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিশন সূত্রে জানা গেছে, পৃথক দুই এনফোর্সমেন্ট আদেশের মাধ্যমে এই জরিমানা ধার্য করা হয়। অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শেয়ার ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন এবং রহিমা ফুড করপোরেশনের ভ্যাট ইন-চার্জ মো. সোলয়মান। দুজনকেই আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ বিএসইসির অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর একটি বিশেষ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিএসইসি এ ব্যবস্থা গ্রহণ করে। তদন্ত দল জানায়, ২০২৫ সালের ১৫ জুন থেকে ২৭ আগস্ট পর্যন্ত রহিমা ফুডের শেয়ার লেনদেনে ব্যাপক অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এই সময়মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৬৮ দশমিক ৯০ টাকা থেকে ১০৪ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ১৪১ দশমিক ২০ টাকা পৌঁছায়।

ডিএসইর তদন্তে উন্মোচিত হয় কীভাবে বিনিয়োগকারী মো. দেলোয়ার হোসেন নিজের একাধিক বিও (বেনিফিশিয়ারি ওনার) হিসাব ব্যবহার করে 'ওয়াশ ট্রেড' বা কৃত্রিম লেনদেন তৈরি করেছিলেন। তিনি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ এবং শেলটেক ব্রোকারেজে থাকা নিজের দুটি বিও হিসাবের মধ্যেই শেয়ার কেনাবেচা করেন। ২০২৫ সালের ২৯ জুলাই তিনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্রতি শেয়ার ১৩৪ টাকা দরে ২ হাজার ৮৬টি শেয়ার লেনদেন করেন। এর ফলে শেয়ারের প্রকৃত মালিকানায় (বেনিফিশিয়াল ওনারশিপ) কোনো পরিবর্তন না আসলেও বাজারে কৃত্রিম চাহিদা ও দাম বাড়ানোর অপচেষ্টা চালানো হয়, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর বিধি লঙ্ঘন। দেলোয়ার হোসেনের দাবি ছিল এটি একটি প্রযুক্তিগত ভুল, কিন্তু কমিশন তা প্রত্যাখ্যান করে ইচ্ছাকৃত বাজার কারসাজি হিসেবে চিহ্নিত করেছে।

অন্যদিকে, কোম্পানির গোপন তথ্যের সুবিধা নিয়ে স্বজনপ্রীতি ও অসদুপায় অবলম্বনের (ইনসাইডার ট্রেডিং) দায়ে দণ্ড পেয়েছেন রহিমা ফুডের কর্মকর্তা মো. সোলয়মান। তদন্তে দেখা যায়, বিএসইসির 'সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা, ২০২২' উপেক্ষা করে সোলয়মান ও তার স্ত্রী নাজমা বেগম কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেন। বিধি অনুযায়ী, কোম্পানির আর্থিক হিসাব বছর সমাপ্তির পর নিরীক্ষিত প্রতিবেদন অনুমোদন না হওয়া পর্যন্ত (১ মে ২০২৫ থেকে) কর্মকর্তাদের শেয়ার কেনাবেচায় আইনি নিষেধাজ্ঞা থাকে। কিন্তু সোলয়মান দম্পতি ওই নিষিদ্ধ সময়ে নিজ কোম্পানির ১২ হাজার ৪০৯টি শেয়ার কেনেন এবং ১০ হাজার ২৫৪টি শেয়ার বিক্রি করে ২ লাখ ৪৯ হাজার টাকা মুনাফা তুলে নেন।

শুনানিতে সোলয়মান আইনি নিয়ম সম্পর্কে অজ্ঞতার অজুহাত দেখালেও বিএসইসি তা সম্পূর্ণ নাকচ করে দেয়। নিয়ন্ত্রক সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

শেয়ারবাজারঅর্থদণ্ডশেয়ারে কারসাজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব