Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

জড়িত বাজার কারসাজিতে

  • এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের কার্যক্রম তদন্তে বিএসইসি
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০
জড়িত বাজার কারসাজিতে

গ্রাফিকস: আগামীর সময়

বিনিয়োগ বিধিমালা লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বে-মেয়াদি এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের তিন বছরের কার্যক্রম এবার তদন্তের আওতায় এসেছে। বিশেষ করে ফান্ডটির বিরুদ্ধে অকার্যকর ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগ, সম্ভাব্য বাজার কারসাজি, অস্বাভাবিক ও চক্রাকার লেনদেন এবং স্ব-লেনদেনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে দালালি কমিশনে অনিয়ম, ফান্ডের অর্থ থেকে সংশ্লিষ্ট পক্ষকে অবৈধ অর্থ প্রদান এবং পোর্টফোলিও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে ফান্ডটির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত এ ফান্ডটির সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে এই তদন্তের আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিএসইসির যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ এবং মো. হাসান।

বিএসইসি মনে করে, শেয়ারবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত পরিচালনা করা প্রয়োজন। এ কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর সেকশন ২১, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর ধারা ১৭(ক) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর ৯৫ বিধির প্রদত্ত ক্ষমতাবলে এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করার জন্য তিনজন কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।

বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে, ৩১ আগস্ট ২০২৩ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ে এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের কার্যক্রম এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালনের মাত্রা যাচাই করাই বিশেষ তদন্তের মূল উদ্দেশ্য। এজন্য তদন্ত কমিটির জন্য সাতটি নির্দিষ্ট দিকনির্দেশনা নির্ধারণ করেছে কমিশন।

ফান্ডটির যাবতীয় বিনিয়োগ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর ষষ্ঠ তফসিল যথাযথভাবে অনুসরণ করে করা হয়েছে কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। সেই সঙ্গে ফান্ডের পোর্টফোলিওতে কোনো অকার্যকর সম্পদ (এনপিএ), ক্ষতিগ্রস্ত বা মান কমে যাওয়া বিনিয়োগ এবং মোট বকেয়া দাবির কোনো স্থিতি রয়েছে কি না, তা শনাক্ত করা হবে গভীরভাবে।

ফান্ডের সব লেনদেনের তথ্য খতিয়ে দেখে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (এএমসি) বা সংশ্লিষ্ট কোনো পক্ষ বাজার কারসাজি, অস্বাভাবিক লেনদেন, চক্রাকার লেনদেন, নিজেদের মধ্যে লেনদেনসহ কোনো অনিয়মে জড়িত ছিল কি না, তা যাচাই করা হবে। একই সঙ্গে শেয়ার লেনদেনে দেওয়া দালালি কমিশন কতটা যৌক্তিক ছিল এবং তা প্রচলিত আইন ও নীতিমালা মেনে দেওয়া হয়েছে কি না, তাও পরীক্ষা করা হবে। এ ছাড়া ফান্ডের নগদ অর্থ ও ব্যাংক হিসাব যাচাই করা হবে। ফান্ডের অর্থ থেকে সম্পদ ব্যবস্থাপক বা সংশ্লিষ্ট কোনো পক্ষকে অনিয়ম বা অবৈধভাবে অর্থ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করবে তদন্ত কমিটি।

তদন্তে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির নিজস্ব শেয়ার পোর্টফোলিওর কার্যক্রমের সঙ্গে এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের পোর্টফোলিওর কার্যসম্পাদনের তুলনা করা হবে। এর মাধ্যমে বিনিয়োগ ব্যবস্থাপনায় কোনো অস্বাভাবিকতা বা অসংগতি রয়েছে কি না, তা যাচাই করা হবে। পাশাপাশি মিউচুয়াল ফান্ডের সুশাসন ও তদারকিতে বহিস্থ নিরীক্ষক, সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি ও জিম্মাদার যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন কি না, তাও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ফান্ড পরিচালনার সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়ন করা হবে। তদন্ত চলাকালে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো অনিয়ম বা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এলে সেটিও নেওয়া হবে অনুসন্ধানের আওতায়।

বিএসইসিশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার