Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

পলাশ সকাল
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭
বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

ঊর্ধ্বতনরা সাধারণত সমস্যা শোনার বদলে সমাধানের প্রস্তাব পছন্দ করেন। মডেল: জান্নাতুল ফেরদৌস; ছবি: সাজ্জাদ হোসেন

উপায় জানাচ্ছেন পাওয়ারপ্লে কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ সকাল

পেশাগত জীবনে বসের সঙ্গে মতবিরোধ হওয়া অস্বাভাবিক নয়। কারণ, প্রত্যেক মানুষের চিন্তাভাবনা, কাজের স্টাইল এবং দৃষ্টিভঙ্গি আলাদা। সহকর্মী হিসেবে ঊর্ধ্বতনের সিদ্ধান্ত বা দৃষ্টিভঙ্গির প্রতি ভিন্নমত জানানো মানেই সংঘাত তৈরি করা নয়; বরং সঠিক উপায়ে নিজের মতামত প্রকাশ করতে পারলে তা প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর হয়। তবে প্রশ্ন হলো— প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড রক্ষা করে কীভাবে এই মতবিরোধ সামলাবেন? ব্যক্তিগত আবেগ কাটিয়ে পেশাদারিত্ব ধরে রেখে কীভাবে বসের কাছে নিজের অবস্থান তুলে ধরবেন? সঠিক কৌশলে পরিস্থিতি সামলাতে না পারলে ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে, আবার বুদ্ধিমত্তার সঙ্গে এগোলে এটি আপনার পেশাদার পরিপক্বতার পরিচয় বহন করবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানা: মতবিরোধ তৈরির সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকুন। প্রকাশ্যে, বিশেষ করে কোনো মিটিংয়ে অন্য সহকর্মীদের সামনে বসের সঙ্গে তর্কে জড়ানো পেশাদারিত্বের পরিচয় নয়। এটি বসের কর্তৃত্বকে সবার সামনে প্রশ্নবিদ্ধ এবং পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। ভিন্নমত থাকলে তা প্রকাশের জন্য উপযুক্ত সময় এবং পরিবেশ বেছে নিন। বসের সঙ্গে আলাদাভাবে ওয়ান-অন-ওয়ান আলোচনার সুযোগ তৈরি করুন। ঠান্ডা মাথায় বিষয়টির গুরুত্ব অনুধাবন করুন এবং ভাবুন যে এটি আপনার ব্যক্তিগত কোনো অসন্তোষ, নাকি কাজের ইতিবাচক ফলের সঙ্গে সম্পর্কিত। আলোচনা শুরুর আগে নিজের ক্ষোভ সামলে পেশাদার যুক্তি তৈরি করা জরুরি।

তথ্য-উপাত্তের জোর: আবেগের বদলে উপাত্ত ও তথ্যের ওপর ভিত্তি করে কথা বলুন। শুধু ‘আমার মনে হয় আপনার সিদ্ধান্ত ভুল’— এমন মন্তব্য করার চেয়ে ‘এই উপাত্ত বা বিশ্লেষণ অনুযায়ী বিকল্প উপায়ে করলে কাজের সময় ও ব্যয় ১০% কমানো সম্ভব’— এভাবে কথা বলা যুক্তিযুক্ত। আপনি যখন বাস্তব তথ্য, নির্ভরযোগ্য ডেটা বা কেস স্টাডি উপস্থাপন করবেন, এর ফলে বসের কাছে আপনার গুরুত্ব বাড়বে এবং তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

বিকল্প সমাধান: শুধু সমস্যা বা ভুল চিহ্নিত না করে সঙ্গে কার্যকর বিকল্প সমাধান হাজির করুন। ঊর্ধ্বতনরা সমস্যা শুনতে ততটা পছন্দ করেন না, যতটা পছন্দ করেন সমাধানের প্রস্তাব। আপনি যদি বসের কোনো প্রকল্পের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তবে তার চেয়ে ভালো বা কার্যকর কোনো বিকল্প রূপরেখা আগেই তৈরি করে রাখুন। ‘এই কাজ এভাবে না করে আমরা যদি ওই পদ্ধতিতে করি, তবে ফলাফলে কী কী ইতিবাচক প্রভাব পড়তে পারে’— এভাবে প্রস্তাব দিলে বস আপনার পরিকল্পনা বিবেচনার ক্ষেত্রে বেশি আগ্রহ দেখাবেন।

শরীরী ভাষার গুরুত্ব: আলোচনার সময় আপনার বাচনভঙ্গি ও শোনার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত ‘আমি জয়ী হব’ না ভেবে ‘কাজের জন্য কোনটি সেরা’ তা বের করা। বসকে কথা বলার পূর্ণ সুযোগ দিন এবং তিনি কেন এভাবে ভাবছেন, তা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন।

সব চেষ্টার পরও বস যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন, তবে পেশাদার মনোভাব নিয়ে সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং বাস্তবায়ন করাও একজন দায়িত্বশীল কর্মীর দায়িত্ব।

পাওয়ারপ্লে কমিউনিকেশনসপ্রধান নির্বাহী কর্মকর্তাপলাশ সকাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস