বিশ্বায়নের বাজারে ক্যারিয়ার মানেই একটু অতিরিক্ত শেখা বা জানা। ফলে নিজের মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা জানা এখন বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে। একটি বিদেশি ভাষা আয়ত্তে থাকলে শুধু অন্য দেশের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ হয় না, বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিদেশে উচ্চশিক্ষা, বহুজাতিক কোম্পানি, কূটনীতি, পর্যটন, প্রযুক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ে। বিশেষ করে যেসব দেশের অর্থনীতি ও শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে, সেসব দেশের ভাষা জানা চাকরিপ্রার্থীদের অন্যদের তুলনায় এগ...