Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

ইতিহাস পড়লেও চাকরির সুযোগ অনেক

স্বর্ণা রায়
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭
ইতিহাস পড়লেও চাকরির সুযোগ অনেক

বিষয় নয়, দক্ষতাই অনেক সময় ক্যারিয়ারের পরিধি নির্ধারণ করে। মডেল: তাজিন; ছবি: সাজ্জাদ হোসেন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেও সরকারি চাকরি শিক্ষকতা, গবেষণা, ব্যাংকিং, করপোরেট খাত, গণমাধ্যমসহ নানা ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। সম্ভাবনার সেই পথগুলো নিয়ে লিখেছেন স্বর্ণা রায়

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শুধু অতীতের ঘটনাপ্রবাহ জানার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সমাজ, রাজনীতি, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি, সভ্যতা ও মানুষের জীবনযাত্রার নানা অধ্যায়। ফলে এই বিষয়ে পড়াশোনা একজন শিক্ষার্থীর বিশ্লেষণী চিন্তা, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ও গবেষণার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে। এসব দক্ষতাকে বাস্তবমুখী কাজে লাগাতে পারলে তৈরি হতে পারে বহুমুখী ক্যারিয়ারের পথ।

সরকারি চাকরিতে সুযোগ

এ বিভাগের শিক্ষার্থীদের জন্য বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। সরকারি কর্ম কমিশনের বিসিএস নিয়োগে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক পদও থাকে। ফলে বিষয়টি পড়ার পর সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, করসহ বিভিন্ন ক্যাডারে ক্যারিয়ার গড়া সম্ভব। তবে এসব ক্ষেত্রে আবেদন ও নিয়োগসংশ্লিষ্ট বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তের ওপর নির্ভর করে।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে শুধু বিভাগীয় পড়াশোনা যথেষ্ট নয়। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিসহ পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রস্তুতি নেওয়া জরুরি।

শিক্ষকতা ও গবেষণা

উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়েও শিক্ষকতা ও গবেষণায় যুক্ত হওয়ার পথ তৈরি হতে পারে।

তবে বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ক্যারিয়ারের জন্য শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। গবেষণার অভিজ্ঞতা, উচ্চতর ডিগ্রি, প্রকাশনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগের শর্ত পূরণ করতে হয়।

গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, জাদুঘর, ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প কিংবা বিভিন্ন গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে দক্ষতা কাজে লাগাতে পারেন। একই সঙ্গে ইতিহাসভিত্তিক লেখালেখি, তথ্যচিত্র নির্মাণ ও গবেষণামূলক কনটেন্ট তৈরিতেও বিষয়টির জ্ঞান কার্যকর হতে পারে।

ব্যাংকিং ও করপোরেট খাত

বিশেষ করে মানবসম্পদ, জনসংযোগ, করপোরেট ও সামাজিক দায়বদ্ধতা, গবেষণা ও কনটেন্ট-সম্পর্কিত কাজে যোগাযোগ, বিশ্লেষণ ও সামাজিক-সাংস্কৃতিক বিষয় বোঝার দক্ষতা কাজে লাগতে পারে।

দক্ষতাকে বাস্তবমুখী কাজে লাগাতে পারলে তৈরি হতে পারে বহুমুখী ক্যারিয়ারের পথ

ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সের ক্ষেত্রেও ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও সংশ্লিষ্ট নীতিমালা সম্পর্কে ধারণা সহায়ক ভূমিকা রাখে। তবে ব্যাংকিং বা করপোরেট চাকরিতে প্রবেশের জন্য বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি প্রয়োজন আর্থিক ধারণা, প্রযুক্তি, যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা।

গণমাধ্যমে সম্ভাবনা

সংবাদমাধ্যম, প্রকাশনা প্রতিষ্ঠান, অনলাইন প্ল্যাটফর্ম, ইতিহাসভিত্তিক অনুষ্ঠান, তথ্যচিত্র, গবেষণামূলক কনটেন্ট ও স্ক্রিপ্ট লেখায় বিষয়টির জ্ঞান ব্যবহার করা যায়।

বিশেষ করে ইতিহাসের তথ্যকে সহজ ও আকর্ষণীয় ভাষায় উপস্থাপন, তথ্য যাচাই এবং গবেষণার সক্ষমতা থাকলে এই ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ে। এর সঙ্গে লেখালেখি, সাক্ষাৎকার গ্রহণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা যুক্ত করা প্রয়োজন।

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

স্নাতক বা স্নাতকোত্তরের পর বিদেশেও উচ্চশিক্ষার বিভিন্ন পথ খোলা থাকে। ইতিহাস, ইসলামিক স্টাডিজ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, সংস্কৃতি ও সভ্যতা, মিউজিয়াম স্টাডিজসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ খোঁজা যায়। তবে ভর্তি-যোগ্যতা বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে আলাদা হওয়ায় আবেদন করার আগে সংশ্লিষ্ট শর্ত যাচাই করা জরুরি।

দক্ষতাই বাড়াবে সম্ভাবনা

ক্যারিয়ারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিজের দক্ষতাকে সময়ের সঙ্গে সমৃদ্ধ করা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে যোগাযোগ, কম্পিউটার ব্যবহার, গবেষণাপদ্ধতি, তথ্য অনুসন্ধান, উপস্থাপনা ও বিশ্লেষণী দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এই বিভাগের স্নাতক পাঠ্যক্রমেও মূল বিষয়ের পাশাপাশি ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, আরবি বা ফারসি ভাষা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, বাংলাদেশ স্টাডিজ ও গবেষণাপদ্ধতির মতো বিষয় রয়েছে। প্রাতিষ্ঠানিক জ্ঞানকে সময়োপযোগী দক্ষতার সঙ্গে যুক্ত করতে পারলেই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হয়ে উঠতে পারে বহুমুখী ক্যারিয়ারের ভিত্তি।

ইতিহাসপড়াশোনাক্যারিয়ার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ