Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ২১:৪৩
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

গ্রাফিকস: আগামীর সময়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশের পর থেকে তা নিয়ে চলছে আলোচনা।

এই ছবি আজ শনিবার একযোগে পোস্ট করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও বাংলাদেশ), বিএনপি এবং বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত পেজেও পোস্ট করা হয়েছে ছবিটি।

ছবির ক্যাপশনে বলা হয়েছে, ছবিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময়কার। ছবিটি প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের সৌজন্যে।

তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তখনই ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অন্য বিশ্বনেতাদের সঙ্গে অংশ নিয়েছিলেন তিনি।
গত ২২ সেপ্টেম্বর সেই নৈশভোজে অংশ নেওয়ার খবর আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তার ১০ দিন পর সেই অনুষ্ঠানের ছবি প্রকাশিত হলো।

বিএনপি এবং বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের আরেকটি ছবিও পোস্ট করা হয়।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

এআই দিয়ে তৈরির দাবি

এই ছবিগুলো দেখার পর কেউ কেউ দাবি তোলেন, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এই দাবি যারা করছেন, তাদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক।
‘আরাফ আহম্মেদ’নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, ‘আজকের ট্রাম্পের আসল ছবিতে ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট আর তার স্ত্রী ছিলেন। কিন্তু সেটা ফটোশপ করে বসিয়ে দেওয়া হলো তারেক রহমান আর জুবাইদা রহমানকে!’

‘Anwaruzzaman Chowdhury’ নামের একটি পেজ থেকে লেখা হয়, ‘ট্রাম্পের সঙ্গে AI জেনারেটেড ছবি বানিয়ে তারেক রহমানের ফেসবুক পেজে পোস্ট, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়’।
‘সিরাজগঞ্জ জেলা যুবলীগ’সহ আরো কয়েকটি পেজ থেকেও একই দাবি করা হয়।

যাচাইয়ে কী মিলছে
দাবিটির সত্যতা বিচারে ছবিটির কি-ফ্রেম সার্চ এবং ডিজিটাল ছবি শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয়।
রিভার্স সার্চ করে এটি অন্য কোনো প্রেসিডেন্টের (যেমন ডমিনিকান রিপাবলিক) ছবির ওপর ফটোশপ করার কোনো প্রমাণ মেলেনি।

একাধিক নির্ভরযোগ্য এআই-শনাক্তকরণ টুলসে ছবিটিকে পরীক্ষা করা হলে টুলগুলো নিশ্চিত করে যে এটি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি নয়।
তা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবিটিকে সম্পাদিত কিংবা এআই দিয়ে তৈরির দাবি প্রমাণিত নয়।

জুবাইদা রহমানপ্রধানমন্ত্রীর কার্যালয়তারেক রহমানবিএনপির মিডিয়া সেলকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই