রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্টের প্রস্তুতি সভা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।রাতে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।নিয়াজ মেহেদীর ভাষ্য, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল...