Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রামগঞ্জে ১৫ আগস্টের খাবার বিতরণ, আটক ২

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৩:৫৯
রামগঞ্জে ১৫ আগস্টের খাবার বিতরণ, আটক ২

গ্রাফিকস: আগামীর সময়

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজনের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই প্রকাশ্য স্থানে কর্মসূচি আয়োজনের অভিযোগে আটক করা হয় তাদের।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রামগঞ্জ পৌরসভার শিশু পার্ক এলাকায় এ খাবার বিতরণ করা হয়। পরে কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে রামগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকেলে শিশু পার্ক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে একটি ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে খাবার বিতরণের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নারী, পুরুষ ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করতে দেখা যায়। এ সময় আয়োজকদের কয়েকজনকে বক্তব্য দিতেও দেখা গেছে।

তাদের দাবি, প্রবাসে থাকা রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক মিজানের সার্বিক নির্দেশনায় কর্মসূচিটি আয়োজন করা হয়। এতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কামরুল বিএসসি, রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম বাবুসহ কয়েকজন ছিলেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যে প্রকাশ্য স্থানে এমন কর্মসূচি আয়োজনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌরসভার প্রাণকেন্দ্র শিশু পার্কের মতো উন্মুক্ত স্থানে এ ধরনের কর্মসূচি কীভাবে আয়োজন করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন

চিংড়ি ঘের দখলে রাতভর গুলিবর্ষণ, আহত ২

১৫ আগস্ট ২০২৬

    

রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘রামগঞ্জ শিশুপার্কে নিষিদ্ধ সংগঠন প্রোগ্রাম করার জন্য আমরা পৌরবাসী দায়ী।’

খাবার বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে অভিযান চালায় রামগঞ্জ থানা পুলিশ। এ সময় সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম বাবুকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক। তাদের বক্তব্য, কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ থাকলে প্রকাশ্য স্থানে এ ধরনের কর্মসূচি আয়োজনের সুযোগ কীভাবে তৈরি হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশুপার্ক এলাকায় তারা হঠাৎ এসে কিছুসংখ্যক শিশু ও নারীর মধ্যে খাবার বিতরণ করে দ্রুত সেখান থেকে চলে যায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হচ্ছে পরবর্তী ব্যবস্থা। জড়িত অন্যদের আটকের জন্যও চলছে অভিযান।’

লক্ষ্মীপুরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে