Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৬:৫২
শেয়ার করুন:
ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

ড. মুহাম্মদ ওসমান ফারুক। ছবি: সংগৃহীত

সংসদ সদস্যপদ ছাড়লেন বিএনপির প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক। তার পদত্যাগে শূন্য হলো কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন।

আজ মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ এবং তা গ্রহণের তথ্যটি জানান।

কী কারণে ওসমান ফারুকের এই পদত্যাগ, তা নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির একটি সূত্র জানিয়েছে, পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ উল্লেখ করেছেন তিনি।

গত ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করা ত্রয়োদশ সংসদে এটি পদত্যাগের তৃতীয় ঘটনা।

এর আগে রাড্ডাকাণ্ডে জড়িয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে হয় সংরক্ষিত নারী আসনে বিএনপির সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পদত্যাগ করেছিলেন।

আরও পড়ুন

এমপি পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

১৭ নভেম্বর ২০২৬

নিয়ম অনুযায়ী, সংসদে কোনো সদস্য পদত্যাগ করলে তা স্পিকার অধিবেশনে প্রকাশ করেন।

হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, গত ১৪ নভেম্বর স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠান ড. ওসমান ফারুক। পরদিন তা হাতে পান তিনি। বিধিসম্মত হওয়ায় এই পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন।

১৫ নভেম্বর থেকে ওসমান ফারুকের পদত্যাগপত্র কার্যকর হয়েছে জানিয়ে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করেন স্পিকার।

ফলে এখন এই আসনে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

ঢাকা িবশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ওসমান গণীর ছেলে ওসমান ফারুকের জন্ম ১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটি ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নেন তিনি।

ওসমান ফারুক নিজেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে প্রথম সংসদ সদস্য হওয়ার পর খালেদা জিয়ার সরকারে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি বিএনপির উপদেষ্টা পরিষদেও তিনি ছিলেন।

আওয়ামী লীগের শাসনকালে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে তিনি দেশে ফেরেন।

এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির টিকেটে তিনি কিশোরগঞ্জ-৩ আসনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে তারেক রহমানের সরকারে স্থান পাননি ওসমান ফারুক। ২০০১ সালের খালেদা জিয়ার সরকারে তার সঙ্গে যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সেই এহছানুল হক মিলন এবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।

স্পিকারপদত্যাগমেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমএমপিড. মুহাম্মদ ওসমান ফারুকজাতীয় সংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন