‘গাঙে আইছি ইলিশ মাছ ধরতে, উঠছে কোরাল। গাঙে কোনো মাছ নাই। ওই যে মইজ্জারআডের (মজুচৌধুরীরহাট) মানুষ দিয়ে মাছ ধরায় হেতারা। কসম আল্লাহর, গাঙে আই একটা কোরাল মাছ পাইছি। আর একটা মদের বোতল পাইছি গাঙে। আমার কিসমত কিন্তু ভালা, গাঙে একটা মদের বোতল পাইছি। গুগলে সার্চ দিয়ে দেখছি, এটা মদের বোতল। এসব খাইয়া দুই অজ্ঞা (একটা) গাঙে আবেতাবে (এলোপাতাড়ি) জাল বাইছে। অন (এখন) আল্লাহর নাম লই (নিয়ে) কিস্তি দিতে পারুম না। আমগো কিস্তি চলব না’।ফেসবুকে এসে এভাবেই কথাগুলো বলছিলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট এলাকার এক জ...