Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লক্ষ্মীপুর

ইলিশ কমেছে নদীতে, হতাশ জেলেরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৬
শেয়ার করুন:
ইলিশ কমেছে নদীতে, হতাশ জেলেরা

ছবি: আগামীর সময়

‘গাঙে আইছি ইলিশ মাছ ধরতে, উঠছে কোরাল। গাঙে কোনো মাছ নাই। ওই যে মইজ্জারআডের (মজুচৌধুরীরহাট) মানুষ দিয়ে মাছ ধরায় হেতারা। কসম আল্লাহর, গাঙে আই একটা কোরাল মাছ পাইছি। আর একটা মদের বোতল পাইছি গাঙে। আমার কিসমত কিন্তু ভালা, গাঙে একটা মদের বোতল পাইছি। গুগলে সার্চ দিয়ে দেখছি, এটা মদের বোতল। এসব খাইয়া দুই অজ্ঞা (একটা) গাঙে আবেতাবে (এলোপাতাড়ি) জাল বাইছে। অন (এখন) আল্লাহর নাম লই (নিয়ে) কিস্তি দিতে পারুম না। আমগো কিস্তি চলব না’।

ফেসবুকে এসে এভাবেই কথাগুলো বলছিলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট এলাকার এক জেলে। তিনি ভিডিওতে এসে অভিযানে সংশ্লিষ্ট প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ তুলেছেন নিষেধাজ্ঞাকালীন সময়ে।

এদিকে নিষেধাজ্ঞার ২২ দিনে প্রতিযোগিতা দিয়ে ইলিশ শিকার করেছেন অধিকাংশ জেলেরা। কিন্তু নিষেধাজ্ঞা শেষে এখন নদীতে ইলিশ নেই বললেই চলে। এরমধ্যে এখন আবার শুরু হয়েছে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা। এরসঙ্গে নদীতে জেলেদের সংশ্লিষ্ট প্রশাসনের হয়রানি শুরু হয়ে যাবে বলে দাবি মাছ শিকারীদের।

মূলত, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় দেশের সাগর ও নদ-নদীতে সকল ধরনের মাছ শিকার বন্ধ ঘোষণা করা হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল, জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান ছিল। কিন্তু নিষেধাজ্ঞাকালীন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে একদিনের জন্যও মাছ শিকার বন্ধ হয়নি। যা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের অভিযানে আটক জেলে, জব্দ হওয়া নৌকা, মাছ ও জালের তথ্যচিত্রে ফুটে ওঠে।

আরও পড়ুন

পোশাকশ্রমিক আন্দোলন: পল্লবীতে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮

০৫ নভেম্বর ২০২৬

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কমলনগরের মতিরহাট, বাতিরখাল, মাতাব্বর হাট এলাকার অন্তত ১৫ জন জেলে জানায়, কিছু জেলে সরকারি নির্দেশনা মেনে নিষেধাজ্ঞাকালীন নদীতে নামে না। তবে অধিকাংশ জেলেই নিষেধাজ্ঞা অমান্য করে। এরমধ্যে কেউ অভাবে, আবার কেউ অদৃশ্য শক্তির ধারায় প্রভাবিত হয়ে নদীতে ইলিশ শিকার করেছে। যখন অভিযান থাকে না, তখন নৌ-পুলিশ ও কোস্টগার্ড এসে জেলেদের হয়রানি করে। কারেন্ট জাল অবৈধ দাবি করে লাখ লাখ টাকার জাল নিয়ে যায়। ওই জাল পুড়িয়ে ফেলে। ধারদেনা আর দাদন নিয়ে কেনা এসব জালের টাকা জেলেদের জন্য পাহাড় সমান বোঝায় পরিণত হয়। এভাবে জেলেরা মারা গেলেও তাদের ঋণ পরিশোধ হয় না। সংশ্লিষ্ট প্রশাসনের অনেকে আবার জেলেদের কাছ থেকে টাকাও হাতিয়ে নেয়।

জেলেদের দাবি, কারেন্ট জাল যেহেতু অবৈধ, সেহেতু উৎপাদন যেখানে হয় সেসব কারখানা বন্ধ করে দেওয়া হোক। নদীর বুকে শরীর পুড়িয়ে জেলেদের উপার্জিত টাকায় কেনা জাল যেন না পোড়ানো হয়। কারণ এই জেলেরা দাদন বা ধারদেনা করে এসব জাল কিনে মাছ শিকারে নদীতে নামে। কিন্তু অবৈধ বলে সেসব জাল পুড়িয়ে দেয় সংশ্লিষ্ট প্রশাসন। তবে প্রশাসন কখনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

নিষেধাজ্ঞার সময়ে মতিরহাট এলাকার জেলে দিদার হোসেন ফেসবুকে ভিডিও ছেড়ে বলেন, ‘এক মাইলের ভেতরে এক দেড় শ জাইল্লা। ডিমওয়ালা ইলিশ যদি ধইরা নিয়ে যায়। মাছে ডিম ছাড়বো কেমনে? নৌ পুলিশ এখন কই?’ দিদার নিজেই অন্য এক জেলের কাছ থেকে ১৫০০ টাকা দিয়ে একটি বড় ইলিশ কিনে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে। এছাড়া মেঘনা নদী থেকে ইলিশ শিকারের পর বরিশাল মেহেদীগঞ্জের একটি ঘাটে উম্মুক্ত পরিবেশে মাছ বিক্রির দৃশ্য নিয়েও সে ফেসবুকে মতামত প্রকাশ করেছে’।

অন্যদিকে জেলে তালিকা নিয়েও প্রকৃত জেলেদের রয়েছে নানা অভিযোগ। এরমধ্যে ইসমাইল মাঝি, ইউছুফ হোসেন, মনির হোসেন ও জালাল উদ্দিনসহ কয়েকজন জেলে জানায়, পেশার ২০ বছরেও তারা কখনো সরকারি খাদ্য সহায়তা পাননি। মেলেনি অন্য কোন সহায়তা। যারা মাছ ধরার সঙ্গে জড়িত নয়, এমন অনেকেই আছেন খাদ্য সহায়তা পাচ্ছে। এ অনিয়মে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানরা জড়িত থাকে। খোঁজ নিলে অনেক মেম্বার-চেয়ারম্যানের আত্মীয়-স্বজনের নাম পাওয়া যাবে। অনেক জেলের নিবন্ধন থাকলেও বছরের পর বছর পার হলেও দেওয়া হয় না সহায়তা। এতে পরিবার পরিজনের দৈনন্দিন খরচ চালাতে গিয়ে বাড়ছে ঋণের বোঝা। এভাবে নিঃস্ব হয়ে পড়ছে জেলেরা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা জানান, বিপুলসংখ্যক জেলে নদীতে মাছ শিকার করে জীবিকানির্বাহ করছেন। কিন্তু সব জেলে সরকারি খাদ্য সহায়তা পায় না। এ ছাড়া সময়মতোও খাদ্য সহায়তা পৌঁছে না জেলেদের কাছে। এতে সংসারের খরচ চালাতে গিয়ে বাধ্য হয়েই হয়তো তারা নদীতে নামে। এ ছাড়া সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনিক অভিযান পরিচালনা হয়। এসময় বিপুল পরিমাণ জাল জব্দ হয়। ধারদেনা ও দাদন নিয়ে কেনা এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। দেখা গেছে বছর জুড়ে মাছ ধরলেও তাদের জাল পুড়িয়ে হওয়া ক্ষতি কাটিয়ে উঠে না। নৌকা জব্দ করা হলেও দুইদিন পরে আদালতের মাধ্যমে ফেরত পায়। এছাড়া জেল ও জরিমানার কবলেও পড়তে হয় অসহায় জেলেদের।

মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞায় মেঘনা নদীতে অভিযানে ৩৫ জনকে আটক করা হয়। এতে ৩০টি মামলা করা হয়েছে।

মৎস্য বিভাগ আরও জানায়, জেলায় প্রায় ৫৪ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছেন। নিবন্ধিত জেলের মধ্যে ৪২ হাজার ১৫০ জেলে পরিবারকে প্রায় ১০৫৩ মেট্রিক টন ভিজিএফের চাল দেওয়া হয়েছে। প্রতি জেলেকে ২৫ কেজি হারে চাল সরবরাহ করা হয়। বরাদ্ধ কম থাকায় বাকি ১১ হাজার ৮৫০ জেলে ভিজিএফের চাল পাচ্ছেন না। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় ৭০ হাজার জেলে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হয়। এরপরও কি কারণে তারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে নামে তা তারাই ভালো জানে। নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে কেউ তাদের হয়রানি করে কি না, তা কেউ আমাদের জানায়নি।

লক্ষ্মীপুরইলিশজেলেনিষেধাজ্ঞা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা