আগামীর সময়ের প্রধান প্রতিবেদকের মায়ের দাফন সম্পন্ন

আগামীর সময়ের প্রধান প্রতিবেদক জাকির হোসেন লিটনের মায়ের জানাজা নামাজ। ছবি: আগামীর সময়
আগামীর সময়ের প্রধান প্রতিবেদক জাকির হোসেন লিটনের মা সিদ্দিয়া খাতুনেরর দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজার নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ সোমবার সকাল ৯টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জের নিজ বাড়িতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ছাইয়্যদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ছাইয়্যদ তাহের ইজ্জুদ্দীন তাহের জাবিরী। এসময় মরহুমার রূহের মাগফেরাত ও নাজাত কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফজলুল হক, লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মীর ফরহাদ সুমন, কালের কন্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস, নিজাম উদ্দিন, ইমরান হোসেনসহ জেলা ও উপজেলার সাংবাদিকরা। এছাড়া স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তি জানাজায় অংশ নেন।
পারিবারিক সূত্র জানায়, গতকাল রবিবার বিকাল পৌনে ৫টার দিকে হায়দরগঞ্জের নিজ বাড়ি আবদুল আজিজ মুন্সী বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
মৃত্যুকালে সিদ্দিয়া খাতুন স্বামী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



