কোটি কোটি মানুষের অশ্রুসিক্ত চোখ, রাষ্ট্রীয় ও সামরিক প্রটোকল এবং শোকাহত
জনসমুদ্রের উপস্থিতিতে মাশহাদের পবিত্র মাটিতে সমাহিত হলেন আয়াতুল্লাহ সৈয়দ
আয়াতুল্লাহ আলি খামেনি। ইসলামের অষ্টম ইমাম, হজরত ইমাম রেজা (আ.)-এর মাজারের ছায়াতলে
তার চিরনিদ্রায় শায়িত হওয়ার মধ্য দিয়ে অবসান ঘটল আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘ, প্রভাবশালী ও
আলোচিত রাজনৈতিক অধ্যায়ের।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনে শাহাদাতবরণের
পর থেকে ইরানের প্রতিটি শহর ও জনপদ ছিল শোকে স্তব্ধ। কিন্তু দাফনের
এ ঐতিহাসিক মুহূ...