Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে যা হলো

  • কবর খুঁড়লেন স্ত্রী, মেয়ে ও বোন
পিরোজপুর, প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫১
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে যা হলো

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী

পুলিশি প্রহরায় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন সম্পন্ন করেছে তার পরিবার। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ছিলেন তিনি।

গতকাল শনিবার দাফনের জন্য মানিক পশারীর লাশ পিরোজপুরে তার নিজ এলাকায় নেওয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া ও লাশ দাফনে বাধা দেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ লাইনসের ভেতরে অনেকটা গোপনে গার্ড অব অনার দিলেও জামায়াত নেতাদের বাধার মুখে লাশ দাফনে জটিলতা তৈরি হয়। পরে রাত ১টার দিকে সদর থানা-পুলিশের সহায়তায় লাশ তার বাড়িতে নেওয়া হয়। সেখানে মানিক পশারীর স্ত্রী, মেয়ে ও বোনসহ পরিবারের অন্য সদস্যরা মিলে কবর খুঁড়ে রাত ২টার দিকে দাফন সম্পন্ন করেন।

মুক্তিযোদ্ধা মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ৮৭ বছর বয়সী মানিক পশারী গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে মারা যান। ওইদিনই দুপুরে তার মরদেহ পিরোজপুরে নেওয়া হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার জন্য মরদেহটি সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হলে সেখানে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত হন। সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী হওয়ায় মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে বাধা দেন তারা। এ পরিস্থিতিতে পুলিশ মরদেহ নিয়ে জেলা পুলিশ লাইনসে চলে যায়। পরে সেখানে প্রশাসনের উদ্যোগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

তবে লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘মানিক পশারীর লাশ দাফনে পিরোজপুর জেলা জামায়াত বা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী কোনো প্রকার বাধা সৃষ্টি করেননি। জামায়াতে ইসলামী লাশের রাজনীতি করে না। তাই পিরোজপুর সদর থানা পুলিশকে পুরোপুরি সহায়তা করে আমরা লাশ দাফন সম্পন্ন করেছি।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে যারা ‘মানিক পশারীর দাফন পিরোজপুরে হতে দেওয়া হবে না’ বলে মিছিল ও বক্তব্য দিয়েছেন এবং ফেসবুকে ক্যাম্পেইন করেছেন তাদের অনেকেই স্থানীয় জামায়াতের নেতাকর্মী।

একটি ভিডিওতে দেখা গেছে, এ ইস্যুতে বক্তব্য দিচ্ছেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক নিজেই। তিনি বক্তব্য দেওয়ার সময় তার দুই পাশে ও পেছনে অনেকে দাঁড়িয়ে ছিলেন। এরমধ্যে পেছনে দাঁড়ানো দুই ব্যক্তিকে মানিক পশারীকে পিরোজপুরে দাফন না করতে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে। আব্দুর রাজ্জাকের পেছনে দাঁড়ানো পাঞ্জাবি ও টুপি পরিহিত ব্যক্তিকে একটি মিছিলের সামনের সারিতে দেখা গেছে। যে মিছিলটি মানিক পশারীকে পিরোজপুরে দাফন না করার দাবিতে ছিল। ওই ব্যক্তির নাম মো. মুইন উদ্দিন। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিবিরের সাবেক সেক্রেটারি। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন ‎আহাদুল ইসলাম নাঈম। তিনি জিয়ানগর সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি।

এ ছাড়াও আব্দুর রাজ্জাকের পেছনে আরেকজন মধ্যবয়স্ক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভিডিওতে। যিনি মাইক হাতে মানিক পশারীকে পিরোজপুরে দাফন না করতে ঘোষণা দিচ্ছিলেন। ভিডিওতে তার গায়ে একটি কালো গেঞ্জি ছিল। যার পেছনে লেখা ছিল, ‘জননেতা মাসুদ সাঈদীর সালাম নিন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে সুযোগ দিন।’

একটি ভিডিওতে তাকে মাইক হাতে বলতে শোনা গেছে, ‘সাঈদীর মামলার বাদী কুলাঙ্গার মানিকের পিরোজপুরের মাটিতে আমরা দাফন করতে দিব না।’

ওই ব্যক্তির পাশেই মধ্যবয়সী আরেকজন দাঁড়িয়ে ছিলেন। তিনিও পিরোজপুরে দাফন করতে না চাওয়ার মিছিলে ছিলেন এবং মানিক পশারীকে পিরোজপুরে দাফন করতে দেওয়া হবে না বলে স্লোগান দিয়েছেন। তবে এই দুজনের জামায়াতে ইসলামীতে কোনো পদ-পদবি আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

মানিক পশারীর ছোট বোন হেনা বেগম বলেছেন, ‘আমার ভাই মারা গেছেন। প্রথমে আমরা তাকে দাফনের জন্য নিয়ে আসি। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় দাফন করতে না পেরে আমরা বিপাকে পড়েছিলাম। পরে প্রশাসনের সহযোগিতায় রাতে বাড়িতে এনে দাফনের কাজ শেষ করা হয়েছে।’

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম জানিয়েছেন, গার্ড অব অনার দেওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে স্থানীয়দের প্রতিবাদের মুখে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে মরদেহ হস্তান্তর না করে কিছু সময় পুলিশি হেফাজতে রাখা হয়েছিল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর দাফন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

মানিক পশারীর কবর খুঁড়ছেন পরিবারের নারী সদস্যরা। ছবি: আগামীর সময়২০০৯ সালের ১২ আগস্ট পিরোজপুর থানায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন মানিক পশারী। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে চলা মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে সেই সাজা কমে হয় আমৃত্যু কারাদণ্ড। কারাভোগের মধ্যে ২০২৩ সালে মারা যান তিনি। দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসনে সংসদ সদস্য ছিলেন। ওই আসনে বর্তমান সংসদ সদস্য তার ছেলে মাসুদ সাঈদী।

আরও পড়ুন

সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

২৫ অক্টোবর ২০২৬


সিপিবির নিন্দা, মশাল মিছিল

এদিকে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকে কেন্দ্র করে পিরোজপুরে সৃষ্ট পরিস্থিতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ রবিবার দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেছেন, মানিক পশারী ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অভিযোগকারী ও সাক্ষী ছিলেন। তার দাফনে বাধা দেওয়ার ঘটনা উদ্বেগজনক। মৃত ব্যক্তির মর্যাদা রক্ষা এবং পরিবারের ধর্মীয় অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

সিপিবি নেতারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের মর্যাদাকে অবজ্ঞা করে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি জানান।

বিবৃতিতে মানিক পশারীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতারা বলেন, পরিবারের মর্যাদাপূর্ণ শেষ বিদায় ও ধর্মীয় আচার পালনের অধিকার নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা।

একই ঘটনার নিন্দা জানিয়ে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা মুরমু ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আজ এক যৌথ বিবৃতিতে পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর বাধা সৃষ্টি, কবর খুঁড়ে রাখার পর তা ভরাট করে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং প্রশাসনের নির্বিকার ভূমিকায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

নেতারা বলেন, একজন মুক্তিযোদ্ধার শেষ বিদায়ও যদি রাজনৈতিক বিরোধ ও প্রভাব বিস্তারের অভিযোগে বাধাগ্রস্ত হয়, তবে তা শুধু একটি পরিবারের প্রতি অবিচার নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকারের উপরও আঘাত।

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে মানিক পশারীর ভূমিকা ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহের ঐতিহাসিক প্রেক্ষাপট এ ঘটনার রাজনৈতিক তাৎপর্যকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার এ দেশের মানুষের দীর্ঘদিনের ন্যায়বিচারের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত। সেই বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

পিরোজপুরবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীদাফনবাংলাদেশ জামায়াতে ইসলামীদেলোয়ার হোসাইন সাঈদীমানবতাবিরোধী অপরাধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা