ভোরের আলো ফোটার আগেই পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটার বেলুয়া নদীতে জড়ো হয় শত শত ডিঙি নৌকা। সপ্তাহে দুদিন, শনিবার ও মঙ্গলবার বসে শত বছরের ঐতিহ্যবাহী এই বৈঠাকাটার ভাসমান হাট। স্থানীয় কৃষকরা বিলের ভাসমান বাগান থেকে তোলা টাটকা শাক-সবজি, ফলমূল ও চারা নিয়ে আসেন এখানে। সূর্য ওঠার আগেই জমে ওঠে কেনাবেচা।হাটে আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁচা পেঁপে, করলা, কাঁকরোল, আখ, পানি কচু, কচুর লতি, শসা, কাঁচা কলা, আমড়া, নারিকেল, লালশাক, পুঁইশাকসহ নানা ধরনের সবজিসহ বিক্রি হয় ফল ও চারা। সরাসরি কৃষকদের...