Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাশ কাটা ঘরের তিন দশক: পিরোজপুরের ডোম চয়নের জীবন-সংগ্রাম

আবু জাফর মো. সালেহ, পিরোজপুর
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১৭
লাশ কাটা ঘরের তিন দশক: পিরোজপুরের ডোম চয়নের জীবন-সংগ্রাম

ছবি: আগামীর সময়

মাত্র ১০ বছর বয়সে বাবার হাত ধরে প্রথম মর্গের (লাশ কাটা ঘর) ভয়াল পরিবেশে প্রবেশ করেছিলেন পিরোজপুর শহরের হরিজন কলোনির বাসিন্দা চয়ন লাল ডোম। এরপর কেটে গেছে প্রায় আড়াই দশকেরও বেশি সময়। নিজের হাতে সম্পন্ন করেছেন দেড় হাজারের বেশি মরদেহের ময়নাতদন্ত। এমনকি বুকে পাথর চেপে নিজের আপন খালাতো বোনের লাশও কাটতে হয়েছিল তাকে। মৃত্যুর পর যিনি নিভৃতে সারেন ময়নাতদন্তের মতো অত্যন্ত কঠিন ও সংবেদনশীল এই কাজটি।
‎​
‎​পিরোজপুর সদর হাসপাতালের মর্গের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে চয়নের পরিবারের সঙ্গে। চয়নের দাদাও ছিলেন এই হাসপাতালের মর্গকর্মী। ১৯৯০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর সেই পদে যোগ দেন চয়নের বাবা পান্না লাল ডোম। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সঙ্গে মর্গে যাতায়াত ছিল চয়নের। ভয়ের বদলে লাশকাটা ঘরের পরিবেশ তাকে আরও কৌতূহলী করে তোলে। ছেলের এমন আগ্রহ দেখে অল্প বয়সেই তাকে কাজ শেখানো শুরু করেন তার বাবা। প্রায় সাত বছর আগে বাবা অবসরে যাওয়ার পর পুরো দায়িত্ব এসে পড়ে চয়নের কাঁধে।

আরও পড়ুন

‘গাছপাগল’ রাজ্জাক

১৫ অক্টোবর ২০২৬


পিরোজপুর শহরের হরিজন কলোনিতে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে চয়নের সংসার। চয়নের মা তুলানী রানী একসময় তার বাবাকে লাশ কাটায় সাহায্য করতেন। বর্তমানে তেমনি চয়নের পাশে ছায়ার মতো থাকেন স্ত্রী বর্ণা রানী। দীর্ঘদিন ধরে মর্গে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও চয়নের ভাগ্যে এখনো জোটেনি কোনো স্থায়ী সরকারি চাকরি। ময়নাতদন্তের পর স্বজন কিংবা পুলিশের কাছ থেকে পাওয়া সামান্য অনুদান দিয়েই চলে তার সংসার।
‎​চয়ন ও তার স্ত্রীর আক্ষেপ, ডোমদের জন্য নির্দিষ্ট সরকারি কোটা থাকা সত্ত্বেও এবং বহু বছর ধরে কাজ করার পরও তাকে স্থায়ী করা হয়নি। মাঝে মাঝে চার-পাঁচ মাসের বকেয়া বেতন আটকে থাকায় তাদের চরম দুর্দিন পার করতে হয়। এছাড়া মর্গে মৃতদেহ সেলাইয়ের সুতা, চাকু বা মোমবাতির মতো প্রয়োজনীয় জিনিসপত্র অনেক সময় নিজেদের টাকা দিয়ে কিনতে হয় এবং সেগুলোর নির্দিষ্ট কোনো হিসাব বা সুরক্ষা থাকে না।
‎
আরও পড়ুন

৪০০ পরিবারকে আনুষ্ঠানিকভাবে দত্তক নিলেন রাশমিকা

১৫ অক্টোবর ২০২৬


‎‎​এর ওপর চয়নের শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস ও লিভারের মতো জটিল রোগ। একদিকে নিজের চিকিৎসা খরচ, অন্যদিকে মেয়ের পড়াশোনা ও সংসারের নিত্যদিনের খরচ—সব মিলিয়ে চরম অভাব আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে চয়নকে। চয়নের স্ত্রী আক্ষেপ করে জানান, স্বামীর বয়স হয়ে গেছে, অন্য জায়গায় কাগজ দিয়ে আবেদন করলেও তো আর সরকারি চাকরি হবে না; তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্যারেরা যদি সদয় হন, তবে এই চাকরিটাই হয়তো একদিন সরকারীকরণ হতে পারে।
‎
‎​ ​বাবার অবসরের পর মর্গের ডোমের পদটি শূন্য থাকলেও সেখানে এখনো চয়নকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। এ বিষয়ে পিরোজপুর সদর হাসপাতালের ডোম চয়নের দীর্ঘদিনের কাজের বিষয়ে ‎ পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান জানান, চয়ন পিরোজপুর জেলা হাসপাতালে পোস্টমর্টেমের সাথে সংশ্নিষ্ট ব্যক্তি এবং ডাক্তার সাহেবের সাথে সহকারী হিসেবে গত তিন যুগ ধরে কাজ করে আসছেন। তিনি যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ ও সুনামের সাথে সেখানে কাজ করেন।
‎​সিভিল সার্জন আরও জানান, তাকে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু তিনি ভালোভাবে কাজ করছেন এবং সুনামের সহিত মেডিকেল অফিসার ও মেডিকেল সার্টিফিকেট প্রদানকারী চিকিৎসক সাহেবদের সাথে কাজ করছেন, সেহেতু ভবিষ্যতে যদি স্থায়ীভাবে পদ নিয়োগ হয়, তবে তাকে নিয়মের মধ্যে নেওয়ার চেষ্টা করা হবে।

লাশ কাটা ঘরডোমপিরোজপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি