Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘গাছপাগল’ রাজ্জাক

মো. নূরল হক, হাতীবান্ধা (লালমনিরহাট)
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৬:০৩
‘গাছপাগল’ রাজ্জাক

মিজানুর রহমান রাজ্জাক

সারি সারি গাছ। ফলদ, বনজ কিংবা ঔষধি। এসব কাছে বিভিন্ন মৌসুমে ফুল-ফল ধরে। ফল পাকলে কারও অনুমতি ছাড়াই যে যার মতো পেড়ে খেতে পারেন। আবার সেই ফুল-ফলের লোভে গাছে ভিড় করে নানা জাতের পাখি।

এসব গাছ লাগানো হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধার বিভিন্ন গ্রামীণ সড়কের দুই পাশে। না, কোনো সরকারি প্রকল্পের আওতায় লাগানো হয়নি সেগুলো। নিজের পকেটের টাকা দিয়ে ছাত্রাবস্থা থেকে সেগুলো রোপণ শুরু করেছিলেন উপজেলার সিন্দুর্না গ্রামের মিজানুর রহমান রাজ্জাক। প্রায় দুই দশক আগে তার হাতে লাগানো গাছগুলো এখন পরিণত। তিনি শুধু নিজের উপজেলাতেই গাছ লাগাননি। তা ছড়িয়ে দিয়েছেন জেলার অন্যান্য উপজেলাসহ পাশের জেলা নীলফামারীতেও। প্রাণ-প্রকৃতির প্রতি নিখাদ এ ভালোবাসার কারণে তাকে এখন সবাই ডাকেন ‘গাছপাগল রাজ্জাক’ নামে।

সেই ২০০৬ সালে বিভিন্ন সড়কের পাশে গাছের চারা রোপণ শুরু করেন তিনি। এ কাজ চালিয়েছেন অন্তত দুই দশক। নিজের হাতে যেমন গাছ লাগিয়েছেন, তেমনি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বা সাধারণ মানুষের হাতেও রোপণের জন্য বিনামূল্যে তুলে দিয়েছেন বিভিন্ন জাতের চারা। সবমিলিয়ে প্রায় ১ লাখ ২৫ হাজার চারা রোপণ করা হয়েছে বলে দাবি রাজ্জাকের।

নিজের বাড়িতে সাত শতক জমিতে তার ‘সবুজ পৃথিবী বাঁচাও’ নামে একটি নার্সারি আছে। তিনি ২০০৬ সাল থেকে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না, সিঙ্গিমারী, টংভাঙ্গা, পাটিকাপাড়া, ভেলাগুড়ি, গোতামারী ও গড্ডিমারী ইউনিয়নের বিভিন্ন স্থানে চারা রোপণ করেছেন। এর বাইরে পাশের উপজেলা পাটগ্রামের আলোচিত ‘ছিটমহল’ দহগ্রাম–আঙ্গরপোতা ও কালীগঞ্জ উপজেলার দহগ্রামেও লাগিয়েছিলেন গাছ। এ ছাড়া নীলফামারীর ডিমলা উপজেলার চাপানি ইউনিয়নেও রোপণ করেছিলেন চারা। এসব এলাকার বিভিন্ন রাস্তা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের চত্বর এবং হাটবাজারে চারাগুলো রোপণ করেছিলেন রাজ্জাক। যা আজ বড় বড় গাছে পরিণত হয়েছে।

আরও পড়ুন

বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

১৫ অক্টোবর ২০২৬

স্নাতক শেষ করে গাছপাগল কৃষি কাজকেই বেছে নিয়েছেন। এখন তিনি পুরোদস্তুর একজন কৃষক। দুই সন্তানের জনক এ মানুষটিকে চারা রোপণ-বিতরণে কখনও বাধা দেননি স্কুলশিক্ষক স্ত্রী জিন্নাত রোকসানা জ্যোতি। সবসময় এ কাজে উৎসাহ জুগিয়েছিলেন বাবা নুরুল হক।

মিজানুর রহমান রাজ্জাকের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজে পড়ার সময়ই গাছ লাগানোর নেশায় পড়েন তিনি। ফলে কখনও টিউশনির টাকা জমিয়ে, কখনও বিভিন্ন কোম্পানিতে চাকরি করে সেই টাকা জমিয়ে গাছের চারা কিনে রোপণ করেছিলেন। মাঝেমধ্যে বাবার কাছেও টাকা নিয়ে চারা কিনতেন। এমনকি একসময় ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণও নিতে হয়েছিল।এ কাজ দেখে বিভিন্ন সময় স্বজনরাও গাছের চারা দিয়ে তাকে সহায়তা করেছিলেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, হাতীবান্ধা হাটখোলা থেকে তমের চৌপতি পর্যন্ত রাস্তার দুই ধারে অসংখ্য গাছ। রয়েছে আম, কাঠালসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ। যেগুলো এখন ফুল-ফল দিচ্ছে। সবগুলো গাছেই রাজ্জাকের লাগানো। সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলামের বাড়ি থেকে ধুবনী মোড় পর্যন্তও রয়েছে তার (রাজ্জাক) লাগানো সারি সারি গাছ।

গাছ লাগানোর দিকে ঝুঁকেছিলেন কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যা নিয়ন্ত্রণসহ নানা কারণে বেশি বেশি গাছ লাগানো দরকার। এটি যেমন সরকারের দায়িত্ব তেমনি প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আমি এ কাজ করেছি। এখন আমার লাগানো চারাগুলো বড় বড় গাছ হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে সেই গাছগুলো দেখে অনেক ভালো লাগে।’

রাজ্জাকের স্ত্রী জিন্নাত রোকসানা জ্যোতি বলেন, ‘গাছের ব্যাপারে আমার স্বামী পাগল। এটা অনেক ভালো কাজ। আমিও এটি উপভোগ করি।’

কলেজশিক্ষক নাজমুল কায়েস হিরু বলেন, ‘গাছ লাগাতে গিয়ে টাকার দিকে কখনও তাকায়নি রাজ্জাক। আমি নিজেও তার ‘সবুজ পৃথিবী বাঁচাও’ আন্দোলনের সঙ্গে আমিও জড়িত থেকে যতটা সম্ভব সহায়তা করেছি। তবে সে এত বড় একটা কাজ করেও আজ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। এটা পাওয়া তার অধিকার।’

গাছপাগলরাজ্জাকহাতীবান্ধা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন