Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা গান

জায়েদুল আলম
জায়েদুল আলম
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা গান

গ্রাফিকস: আগামীর সময়

গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জের বিশেষ লোকসংগীত ও নাট্যধারা। ‘গম্ভীর’ অর্থ নিরানন্দ, বিমর্ষ; নিম্নস্বর, গভীর ও অগাধ। শব্দটি নিয়ে নানা মত আছে: মধ্যযুগে দেবগৃহ বা মন্দির বোঝালেও তেমন মন্দিরকেন্দ্রিক পূজা-উৎসবের প্রমাণ নেই; সূর্যপূজার পর শৈব প্রভাবে শিবপূজা বোঝাত। মহাদেবের অন্য নাম গম্ভীর। মধ্যযুগে বিশেষভাবে শিবমন্দিরও বোঝাত। চাঁপাইনবাবগঞ্জে চৈত্রসংক্রান্তিতে চড়কপূজা ও শিবনৃত্যের প্রচলন ছিল; শিবের গাজন থেকেই গম্ভীরার ক্রমবিবর্তন। বাঙালির সঙ্গে কোচ, রাজবংশী, পলিয়া, মাহালী, হাঁড়ি, বাগদী, কেওট, নুনীয়া, চামার, পোদ নাগর, ধানুক চাঁই, তুড়ী প্রভৃতি সম্প্রদায় গাজন করত; সেই গীতই কালক্রমে গম্ভীরা। এর গোড়াপত্তন অবিভক্ত বাংলার মালদায়; পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে জনপ্রিয় ও স্বতন্ত্র, প্রাণবন্ত ধারা হিসেবে বিকশিত হয়। এটি হাজার বছরের বেশি পুরনো; আনুমানিক ১২০০-১৫০০ শতাব্দীর পালযুগের সমসাময়িক এবং হিউয়েন সাঙের দিনপঞ্জিতে উল্লিখিত। পশ্চিমবঙ্গের মালদহে চৈত্রসংক্রান্তির গাজনই গম্ভীরা পূজা-উৎসব নামে পরিচিত। চৈত্রের শেষ চার দিনে মূল অনুষ্ঠান হয়। প্রথম দিন ‘ঘটভরা’ মণ্ডপে ঘট স্থাপন করে শিবপূজার উদ্বোধন; দ্বিতীয় দিন ‘ছোট তামাশা’— শিব-পার্বতীপূজা, রঙ-তামাশা-আনন্দ-রসিকতা, ঢাকঢোলসহ নৃত্য; তৃতীয় দিন ‘বড়ো তামাশা’— সন্ন্যাসীদের কাঁটা-ভাঙা, ফুল-ভাঙা ও বাণফোঁড়া, সঙের দল ঘোরা এবং রাতে মুখোশনৃত্য; চামুণ্ডা, নরসিংহী ও কালীর মুখোশে উদ্দাম নৃত্যে গম্ভীরার বিশেষ রূপ প্রকাশ পায়। চতুর্থ দিন ‘আহারা’— শিবের সঙ্গে নীলপূজা ও গম্ভীরা গান; বিকালে সঙ বেরোয়। সঙ দুই ভাগে বিভক্ত; প্রথম রীতিতে গান গেয়ে অভিনয় হয়, যেখানে নাটকীয় গুণ প্রকাশ পায়, এটিই গম্ভীরা লোকনাট্য। শুরুতে শিববন্দনা; শিবরূপী অভিনেতাকে মঞ্চে এনে সমাজের মঙ্গল, করণীয় ও সমস্যার প্রতিকার জানানো হয়। অঞ্চলভেদে বৈশাখ, জ্যৈষ্ঠ এমনকি শ্রাবণেও শিবমূর্তি স্থাপন করে গম্ভীরা পূজা হয়। প্রাচীনকালে এটি সূর্যের উৎসব ছিল বলে মনে করা হয়। ধর্মীয় প্রেক্ষাপট ছেড়ে সামাজিক-রাজনৈতিক সমস্যা তুলে ধরার মাধ্যম হয়ে ওঠে; নানা-নাতি বা গুরু-শিষ্যের কথোপকথনে বিদ্রুপাত্মক পরিবেশনা হয়। আগে শিবের অস্তিত্ব কল্পনা হলেও এখন নানা-নাতি ভূমিকায় দুজন অভিনয় করেন; নাটক সংলাপের মতো সাজানো, গানের সঙ্গে মেশানো, গদ্য-পদ্য উভয়ই ব্যবহৃত। মজাদার সংলাপ, গান, নৃত্য ও রসিকতায় সাময়িক সামাজিক সমস্যা প্রতিফলিত হয়। দুজনই লুঙ্গি পরেন; ধূসর দাড়িওয়ালা দাদুর মাথায় মাথাল ও হাতে লাঠি, নাতির পরনে ছেঁড়া জার্সি ও কোমরে গামছা। অতীতে একতাল, ত্রিতাল, দাদরা, খেমটা, কাহারবা মাপে গাওয়া হতো; এখন বাংলা-হিন্দি সিনেমার সুরের প্রভাব এবং হারমোনিয়াম, তবলা, করতাল, ট্রাম্পেট ব্যবহৃত হয়। গম্ভীরা মূলত প্রাথমিক ও আখ্যানমূলক; প্রাথমিকে দেব-দেবীর সম্বোধন ও মানুষের আনন্দ-বেদনা, বছরের গুরুত্বপূর্ণ ঘটনা, আখ্যানমূলকে প্রতিটি চরিত্র সামাজিক সমস্যার প্রতিনিধি। আবার আদ্যের ও পালা-গম্ভীরাও আছে; পালা-গম্ভীরায় নানা-নাতির অভিনয়কৌশল ও সুর হৃদয় বিমোহিত করে। ছয় পর্যায়: বন্দনা, ডুয়েট, চারইয়ারী, রিপোর্ট, ছুটগান ও সঙের গান; বন্দনায় ‘ওহে নানা, ভাল লাগে না...’ এবং ডুয়েটে স্ত্রী-পুরুষের সংলাপ উল্লেখযোগ্য। আধুনিক রূপকার ওস্তাদ শেখ সফিউর রহমান ‘সুফি মাস্টার’ (জন্ম ১৮৯৪, তৎকালীন মালদহের ইংরেজ বাজার থানার ফুলবাড়ী) গম্ভীরার আমূল সংস্কার ও আধুনিক পালা-গম্ভীরার পথপ্রদর্শক। কুতুবুল আলম, রকিবউদ্দিন, বীরেন ঘোষ ও মাহবুবুল আলম নতুন বিষয়-চরিত্র ও মজাদার সংলাপে বাংলাদেশে এটি জনপ্রিয় করেন। বিনয়কুমার সরকার ১৯০৭ সালে ‘জাতীয় শিক্ষা সমিতি’ গঠন করে গম্ভীরা আন্দোলনের সূত্রপাত করেন। বাংলাদেশে নাট্য ও গানের গুরুত্ব বেশি; মুখোশের বদলে নানা-নাতির অভিনয়ই আকর্ষণ। দৈনন্দিন জীবনসংগ্রাম, সামাজিক-অর্থনৈতিক-শিক্ষামূলক ও সাম্প্রতিক রাজনৈতিক হালচাল উপস্থাপিত হয়; মানুষের জীবন, কষ্ট ও যাপিতজীবনের সমস্যার বার্তা মনে গভীর দাগ কাটে। পৃষ্ঠপোষকতার অভাবে গম্ভীরা বর্তমানে জনপ্রিয়তা হারাচ্ছে।

লেখক: লেখক, গবেষক ও শিক্ষাবিদ

 

চাঁপাইনবাবগঞ্জগম্ভীরা গান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন