Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৪:১৭
শেয়ার করুন:
‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

মা শারমিন সুলতানা শর্মির সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিসর্গ হোসেন তূর্য। সংগৃহীত ছবি

‘মা, তুমি কবে আসবে? তোমাকে ছাড়া আমি আর থাকতে পারব না, আমার আর থাকা হবে না। আমি আর পারছি না। কেউ আমাকে বোঝে না, তুমি বোঝো।’
‎
‎ফোনে শেষবার মায়ের সঙ্গে এভাবেই কথা বলেছিল নিসর্গ হোসেন তূর্য। মাকে কাছে পাওয়ার আকুতি জানিয়ে বলা সেই কথাগুলো এখন কেবলই স্মৃতি।
‎
‎তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু আগামীর সময়ের সঙ্গে কথাগুলো স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে ১৫ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্য। তার মা শারমিন সুলতানা প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দি।
‎
‎পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ অক্টোবর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী ছিলেন।

স্বজনদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় পারিবারিক বিরোধের সূত্র ধরে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক মারপ্যাঁচে রূপ নেয়।
‎
‎মাকে কারাগারে নেওয়ার পর থেকে তূর্যকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তবে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হতো। সর্বশেষ যখন মায়ের সঙ্গে কথা হয়, তখন তূর্য তাকে ফিরে আসার আকুতি জানিয়েছিল বলে জানান শাহাদাৎ হোসেন নিপু।
‎
‎মৃত সন্তান গেল মায়ের কাছে
‎
‎তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু একজন আবৃত্তিশিল্পী। তিনি বাংলা একাডেমিতে কর্মরত ছিলেন। কিছুদিন আগেই অবসরে গেছেন। আজ শনিবার দুপুরে আগামীর সময়ের সঙ্গে যখন তিনি কথা বলছিলেন, তখন কাসিমপুর কারাগার থেকে সন্তানের মরদেহ নিয়ে ফিরছিলেন।
‎
‎শাহাদাৎ হোসেন বলেন, প্যারোলে মুক্তির প্রক্রিয়াটা সময়সাপেক্ষ। ডিসি বরাবর আবেদন করা, তারপর অনুমতি দিলেও নানা রকম জটিলতাও আছে। সাপ্তাহিক ছুটির কারণে ডিসি অফিসও বন্ধ।

‘এজন্য আমাদের মরদেহ কারাগারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সেখানে নিয়ে গেছি। কারাগারের লোকজন সহযোগিতা করেছেন। তূর্যের মায়ের সঙ্গে সেখানেই দেখা হয়েছে। এখন আমরা ঢাকার পথে আছি’, বলছিলেন তূর্যের বাবা।
‎
‎কীভাবে তূর্যের মৃত্যু হলো জানতে চাইলে শাহাদাৎ হোসেন বলেন, ‘বাথরুমে পড়েছিল, সম্ভবত স্ট্রোক করেছে। আমরা যখন দেখি অনেকক্ষণ ধরে বাথরুম থেকে বের হচ্ছে না। তখন দরজা খুলে দেখি পড়ে আছে। স্ট্রোকই হবে। ও মানসিক যন্ত্রণায় ছিল। তাছাড়া ছোটবেলা থেকে বিভিন্ন রোগেও আক্রান্ত ছিল।’
‎
‎তূর্যের দাফন কোথায় হবে জানতে চাইলে শাহাদাৎ হোসেন বলেন, ‘আজকেই বাদ আসর আজিমপুর ছাপড়া মসজিদে জানাজার নামাজ হবে। তারপরে মোহাম্মদপুরের তাজমহল রোডে দাফন করা হবে। ওখানে তূর্যের দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।’


আরও পড়ুন

কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

২৮ নভেম্বর ২০২৬


আরও পড়ুন

কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

২৮ নভেম্বর ২০২৬




যুবলীগরাজনীতিমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’