Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২০:৫১
শেয়ার করুন:
‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

মরা মাছগুলোর দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন হাসান আলী, ছবি : আগামীর সময়

‘ওরা আমার সব স্বপ্ন শেষ করে দিছে। আমাকে একবার বললেই হতো, আমি মাছ দিয়ে দিতাম। কত কষ্ট করে মাছগুলো বড় করছি, কত স্বপ্ন ছিল এগুলো নিয়ে! পুকুরে প্রায় ৩০-৩৫ মণ মাছ ছিল। ফজরের নামাজ পড়ার জন্য পুকুরপাড়ে গিয়ে দেখি সব মাছ মরে পানিতে ভেসে আছে। যারা আমার এত বড় ক্ষতি করল, আল্লাহ যেন তাদের বিচার করেন।’

বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন হাসান আলী (৪২)। পুকুরের পানিতে ভেসে থাকা মরা মাছগুলোর দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।

দীর্ঘদিনের পরিশ্রমে বড় করা মাছগুলো এভাবে হারিয়ে যাওয়ার শোক কিছুতেই সামলে উঠতে পারছিলেন না।

রংপুরের গঙ্গাচড়ার দক্ষিণ কোলকোন্দ চেয়ারম্যানপাড়া এলাকায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ মণ মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক হাসান আলী।

আজ শুক্রবার দুপুরে সরেজমিন দেখা যায়, পুকুরের পানিতে ও পাড়ে মরে পড়ে আছে অসংখ্য মাছ। চারদিকে ছড়িয়ে পড়েছে পচা মাছের দুর্গন্ধ। কেউ কেউ মরা মাছ তুলে শুঁটকি তৈরির জন্য নিয়ে যাচ্ছেন। আবার কেউ মাছগুলো এক জায়গায় জড়ো করে মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে ফেলছেন। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরা মাছ যেন এক রাতেই শেষ হয়ে যাওয়া দীর্ঘদিনের পরিশ্রমের সাক্ষী। আর পুকুরপাড়ে দাঁড়িয়ে সেই দৃশ্য নির্বাক চোখে দেখছেন হাসান আলী।

আরও পড়ুন

উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত

২৭ নভেম্বর ২০২৬

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে পুকুরে মাছ ভেসে থাকতে দেখে বিষয়টি বুঝতে পারেন হাসান আলী। তার অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরে যত্ন ও পরিশ্রম করে মাছগুলো বড় করেছিলেন তিনি। এক রাতেই শেষ হয়ে গেছে তার সেই আয়োজন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জামাল বলেন, একসঙ্গে এত মাছ মরে যাওয়ার দৃশ্য দেখে খুব খারাপ লেগেছে। মানুষ মানুষের এমন ক্ষতি কীভাবে করতে পারে, তা ভাবতেই কষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আহমাদ আলী বলেন, হাসান আলী প্রতিবছর রমজানে এলাকার মানুষের মধ্যে মাছ বিতরণ করেন। এবার সেই মাছগুলোই মেরে ফেলা হলো। এতে তার পাশাপাশি এলাকার মানুষও কষ্ট পেয়েছেন। এমন ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর আগামীর সময়কে বলেন, ‘বিষয়টা আমার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।’

গঙ্গাচড়াবিষমাছচেয়ারম্যানপাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য