ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি
আর মানুষের কোলাহলে একসময় মুখর ছিল রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুড়াদহ গ্রামের জোড়
মন্দির। পূজা, রাসলীলা ও মেলাকে ঘিরে দূরদূরান্ত থেকে মানুষের সমাগম হতো। ৪০০ বছরের
পুরনো সেই মন্দির প্রাঙ্গণ এখন নীরব। চারপাশে আগাছা, বাঁশঝাড় ও জঙ্গল। কোথাও দেয়াল
ভেঙে পড়েছে, কোথাও ধসে গেছে কক্ষ। ইটের গায়ে সময়ের ক্ষতচিহ্ন। অবশিষ্ট স্থাপনাটুকু
যেন নীরবে বলে যাচ্ছে হারিয়ে যেতে বসা এক জনপদের গল্প।
উপজেলার বড়বিল ইউনিয়নের
এই স্থাপনা স্থানীয়ভাবে জোড় মন্দির নামে পরিচিত। স্থানীয়দের দাবি, মন্দিরটি প্রায়...