Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

আসিফ খান, দক্ষিণ কোরিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২০:৫৫
শেয়ার করুন:
দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার দং-ইউ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল কলেজ স্টুডেন্ট কাউন্সিলের ২০২৭ সেশনের নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। নির্বাচনে কলেজের প্রেসিডেন্ট পদে নাফিউল আলম এবং ভাইস প্রেসিডেন্ট পদে মো. আব্দুল্লাহ আল নোমান ১১৮ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে কলেজের ৮টি কাউন্সিল সদস্য পদের মধ্যে ৭টিতেই বিজয়ী হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব অ্যাপ ‘হেয়ং’-এ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, গ্লোবাল কলেজ পর্যায়ে নাফিউল আলম ও আব্দুল্লাহ আল নোমানের প্যানেল পেয়েছে ২৫৪ ভোট, যা মোট ভোটের ৬৫ দশমিক ১ শতাংশ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের গুলছিরয় ও নেপালের প্রাগেশ শ্রেষ্ঠার প্যানেল পেয়েছে ১৩৬ ভোট বা ৩৪ দশমিক ৯ শতাংশ। ফলে ১১৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিভাগভিত্তিক ভোটের হিসাবে দেখা যায়, আইসিটি বিভাগে নাফিউলদের প্যানেল পেয়েছে ৯৬ ভোট এবং গুলছিরয়দের প্যানেল পেয়েছে ৪২ ভোট। জিএইচএম বিভাগে নাফিউলদের প্যানেল পেয়েছে ৮৯ ভোট, বিপরীতে গুলছিরয়দের প্যানেল পেয়েছে ২৫ ভোট। গ্লোবাল কলেজ গ্রুপে নাফিউলদের প্যানেল পেয়েছে ২৮ ভোট এবং গুলছিরয়দের প্যানেল পেয়েছে ২৫ ভোট। তবে জিবিএ বিভাগে গুলছিরয়দের প্যানেল ৪৪ ভোট পেয়ে নাফিউলদের প্যানেলের চেয়ে ৩ ভোটে এগিয়ে ছিল।

কেন্দ্রীয় পদের পাশাপাশি বিভিন্ন বিভাগের কাউন্সিল নির্বাচনেও আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। গ্লোবাল কলেজের ৮টি কাউন্সিল সদস্য পদের মধ্যে ৭টিতেই জয় পেয়েছেন তারা।

বিভাগীয় পর্যায়ের ফলাফলে দেখা যায়, আইসিটি বা গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রেসিডেন্ট পদে রুহানুর সিদ্দিকী অর্পণ এবং ভাইস প্রেসিডেন্ট পদে ইসরাফিল ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী সুরাজ ও অভিষেকের প্যানেল পেয়েছে ৮৯ ভোট।

অন্যদিকে, গ্লোবাল বিজনেস বিভাগে একক প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে সিয়াম আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট পদে নেপালের ডিপ্সন ওয়াগেল নির্বাচিত হয়েছেন। তাদের পক্ষে ৫৪টি ‘হ্যাঁ’ ভোট এবং বিপক্ষে ১৫টি ‘না’ ভোট পড়ে। ভোটের ৭৮ দশমিক ৩ শতাংশ পেয়ে তারা নির্বাচিত হন।

এ ছাড়া গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে একক প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে সাফায়েত আব্দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তাদের পক্ষে ৯০টি ‘হ্যাঁ’ ভোট এবং বিপক্ষে ৯টি ‘না’ ভোট পড়ে। ভোটের ৯০ দশমিক ৯ শতাংশ পেয়ে তারা নির্বাচিত হন।

নির্বাচিত শিক্ষার্থীরা আগামীর সময়কে জানান, নেপাল ও উজবেকিস্তানের প্রার্থীদের পেছনে ফেলে এই বিজয় দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্বের সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত।

নবনির্বাচিত নেতারা জানান, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, স্বচ্ছ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে তারা কাজ করবেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট নাফিউল আলম আগামীর সময়কে বলেন, ‘এটি শুধু একটি বিজয় নয়, বরং আমাদের কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি। আগামী দিনে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু উপহার দিতে চাই।’

দক্ষিণ কোরিয়াদং-ইউ বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে