Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

আগামীর সময় প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৪:০৫
শেয়ার করুন:
কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

ছবি: আগামীর সময়

প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হওয়ার পর নিজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির দেখভাল নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মি। তিনি বন্দি থাকা অবস্থায় মারা গেল শিশুটি। সাময়িক মুক্তি মেলেনি বলে সন্তানকে চিরবিদায় জানাতে হলো কারাগারে থেকেই।

শারমিন সুলতানা রয়েছেন গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আজ শনিবার সকালে সেখানেই নেওয়া হয় তার সন্তান নিসর্গ হোসেন তূর্যের (১৫) মরদেহ।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম আগামীর সময়কে বলেন, ‘বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ সকাল সাড়ে ১১টার সময় ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে ১১টা ৪৫ থেকে ১১টা ৫০ মিনিট এই সময়ে বন্দিকে তার ছেলের মরদেহ দেখানো হয়।’

গতকাল শুক্রবার রাতে তূর্য মারা যাওয়ার পর শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দিতে আবেদন করা হলেও প্রশাসনের সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।

তিনি আগামীর সময়কে বলেন, প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করলেও সন্তানের শেষ যাত্রায় তাকে অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়েই ফ্রিজিং ভ্যানে তার মরদেহ কারাগারে নেওয়া হয়।

তবে প্যারোলে মুক্তির কোনো আবেদন পাননি বলে জানিয়েছেন কারা কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘জেলগেটে মরদেহ দেখানোর জন্য মৌখিকভাবে আবেদন করা হয়েছিল। মানবিক দিক বিবেচনা করে চোখের দেখা দেখানো হয়েছে।’

আরও পড়ুন

কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

২৮ নভেম্বর ২০২৬

ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী শারমিন সুলতানা শর্মি ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। তার স্বামী শাহাদাৎ হোসেন নিপু একজন সংস্কৃতিকর্মী।

গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে লালবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

জামিন না পাওয়ায় তখন আদালত চত্বরে কাঁদতে কাঁদতে শারমিন বলেছিলেন, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই।’

শাহাদাৎ হোসেন নিপু গাজীপুরে কারাফটকে সাংবাদিকদের বলেন, তাদের প্রতিবন্ধী সন্তান তূর্য জন্মের পর থেকে মায়ের হাতে খাওয়া-দাওয়া সবকিছু করত। স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সঠিক পরিচর্যা করার মতো কেউ ছিল তার কাছে। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তূর্য মারা যায়।

সন্তানের সঙ্গে যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মি। ছবি: পারিবারিক অ্যালবাম থেকেশারমিনের নামে কোনো মামলা ছিল না বলে দাবি করেন তার স্বামী। তার অভিযোগ, ষড়যন্ত্র করে শারমিনকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।

শারমিন গ্রেপ্তার হওয়ার পর অভিযোগ করেছিলেন, মব করে তাকে বাসা থেকে তুলে আনা হয়েছিল।

তূর্যের মরদেহ নিয়ে কারাগারে যাওয়া শারমিনের ছোট বোন শাম্মী সুলতানা সাংবাদিকদের বলেন, ‘আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’

জামিন ও প্যারোলে মুক্তি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ রাষ্ট্র আমার বোনকে জামিন দিল না। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেল। মাত্র ৫ মিনিট সময় দিল আমার বোনকে তার সন্তানকে শেষ বার দেখতে।’

গাজীপুরযুব মহিলা লীগমৃত্যুকাশিমপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’