Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৬:১৯
শেয়ার করুন:
সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

ছবি: আগামীর সময়

পাহাড় সমতলের বিশাল উপজেলা চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর। দুই উপজেলার পাশাপাশি দুটি থানায় বেষ্ঠিত উত্তরে সীমান্তবর্তী ভারত আর দক্ষিণে সন্ত্রাসের জনপদখ্যাত রাউজান। আবার পশ্চিমে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় আর পূর্বে পার্বত্যজেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা। গত এক সপ্তাহ ধরে উপজেলার শান্তিপ্রিয় মানুষ বরাবরের মতোই চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে।

লোমহর্ষক একের পর এক গুলিবর্ষণ, হামলা, অস্ত্র উদ্ধার ও সংঘর্ষের ঘটনায় তটস্থ সাধারণ মানুষ। রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও বাজারে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় বাড়ছে সাধারণ মানুষের মনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। সাধারণের মনে প্রশ্ন, কারা এসব সহিংসতার নেপথ্যে এবং কোথা থেকে আসছে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র?

সর্বশেষ গত সোমবার উপজেলার সুয়াবিলের চুরখারহাটে গুলিবর্ষণের ঘটনায় ছয়জন আহত হওয়ার পর আলোচনায় এসেছে আবারো সন্ত্রাসী রায়হানের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই সন্ত্রাসী বরাবরের মতোই উৎফুল্ল। তার অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। সেদিন রাতে চুরখারহাটে ঘটনাস্থলে যান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।

এ সময় তিনি হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘রায়হানকে পেলে পুরো চট্টগ্রাম ঠাণ্ডা হয়ে যাবে।’ তাকে বারবার মাইকে এ ঘোষণা দিতে দেখা যায়। এ সময়ে তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’

একই সূত্রধরে সন্ত্রাসী রায়হান মঙ্গলবার আহতদের চিকিৎসার সহায়তার কথা নিজের ফেইজবুক পেজে স্ট্যাটাস দেন। তাদের সহায়তার কথা জেনে স্থানীয় বাসিন্দাদের মনে নানা হাস্যরসের জন্ম নেয়। প্রশ্ন থেকেই যায় তার খুটির জোর আসলে কোথায়?

আবার বুধবার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজের সঙ্গে সন্ত্রাসী রায়হানের মুঠোফোনের ১০ মিনিটের কথোপকথন দেশজুড়ে আলোচনায়। এসব বিষয় নিয়ে শান্তিপ্রিয় জনগণের মাঝে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। শান্তি আদৌ ফিরবে কি-না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

পুলিশ বলছে, রায়হানসহ কয়েকজন অপরাধী ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলে তথ্য রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে নজরদারি বাড়ানো হয়েছে। তবে সাম্প্রতিক সব হামলার সঙ্গে রায়হান ও তার সহযোগীদের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পুলিশ এখনো কিছু বলেনি। পুলিশ মনে করছে রায়হানকে গ্রেপ্তার করা গেলে অনেক অজানা তথ্যই বেরিয়ে আসেব। যদিও পুলিশের কাছে রায়হান নিজেই চট্টগ্রামের বাইরে বলে দাবি করেছেন। পুশিল বরাবরের মতোই বলছে রায়হান পুলিশকে ফাঁকি দিয়ে যাচ্ছে।

সূত্র মতে, সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে। গত ২০ নভেম্বর জুমার নামাজের মুহূর্তে নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম মিছিলে নেতৃত্ব দেন। এরই প্রতিবাদে পরদিন ২১ নভেম্বর যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কিপাইতনগর গ্রামে পৌঁছালে আতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন। ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

আরও পড়ুন

গোপালগঞ্জে ৮ দফা দাবিতে আওয়ামী লীগের মশাল মিছিল

২৭ নভেম্বর ২০২৬

রাজনীতিবিদদের ভাষ্য, বিএনপির নেতাকর্মীরা যুবলীগ নেতা নুরুল করিমকে ধরতে তার এলাকায় গেলে স্থানীয় লোকজন তাদের ওপর হামলা করেন। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাল্টা মিছিল নিয়ে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর পরপরই গত ২২ নভেম্বর সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে নিজের আসবাবপত্রের দোকানে বসে থাকা ব্যবসায়ী আবছার চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনায় ২৩ নভেম্বর মশাল মিছিল ও নাশকতার অভিযোগে ৬৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। মামলায় নিষিদ্ধঘোষিত স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

আবার ২৪ নভেম্বর নানুপুরে বিএনপির মিছিলে হামলার ঘটনায় ২৯ জনের নামে মামলা করা হয়। এতে অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি রয়েছে। এতে মিছিলে হামলা, মারধর, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এনে মামলাটি করেন ঘটনায় আহত নানুপুর ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হোছাইন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘আমরা অপরাধী শনাক্তের চেষ্টা করছি। অন্যদিকে আইনশৃংখলার যাতে অবনতি না হয় সেদিকেও লক্ষ্য রাখছি।’

এরই মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশ গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ভুজপুর থানাধীন সুয়াবিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় ৬ আসামিকে।

রাজনীতির সঙ্গে যুক্ত ও স্থানীয়দের মতে, সংগঠিত এসব ঘটনার মধ্যে কোনো সংঘবদ্ধ চক্রের যোগসূত্র রয়েছে কি না, অস্ত্রের উৎস কোথায় এবং হামলাকারীদের পেছনে কারা রয়েছে, এসব প্রশ্নের উত্তর এখনো মেলাতে সময়ের প্রয়োজন।

উপজেলার শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মুহাম্মদ ইউসুপ মনে করেন, এসব ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, ধারাবাহিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দরকার।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বললেন, ‘রায়হান ধূর্ত এক সন্ত্রাসী। সে বার বার আত্মগোপনে থেকে নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছেন। তাকে গ্রেপ্তার করা গেলে এসব ঘটনার মদদ দাতা, উৎস ও অপরাধ নিয়ন্ত্রণে চাঞ্চল্যতা ফিরবে। তাকে গ্রেপ্তার করতে বিশেষ অভিযানে মাঠে রয়েছি।’

ফটিকছড়িসহিংসতাপুলিশচন্দ্রনাথ পাহাড়গোলাগুলিসন্ত্রাসী রায়হান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’