Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

চাঁপাইনবাবগঞ্জ

আম রপ্তানি ও সংরক্ষণে বড় পরিকল্পনা কৃষিমন্ত্রীর
আম রপ্তানি ও সংরক্ষণে বড় পরিকল্পনা কৃষিমন্ত্রীর
আম রপ্তানি সম্প্রসারণ, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, আমবাগানে বিকল্প ফসল চাষ এবং কৃষিপণ্যে আমদানিনির্ভরতা কমাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সফরকালে কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। আম রপ্তানির বিষয়ে মন্ত্রী বলেছেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আম জাপান, চীনসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য আমকে রোগবালাই ও পোকামাকড়ম...
সারা দেশ•১১ দিন আগে
একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার
একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার
একই সড়ক, একই দিন, দুই উদ্বোধন। সকালে ফিতা কেটে নির্মাণকাজের উদ্বোধন করেন বর্তমান সংসদ সদস্য ও জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। কয়েক ঘণ্টা পর বিকালে সেই সড়কই আবার উদ্বোধন করেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী একটি সড়ক ঘিরে দুই নেতার এমন পাল্টাপাল্টি উদ্বোধনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সড়কটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত বিস্তৃত। তিন কিলোমিটার...
সারা দেশ•১৪ দিন আগে
অক্টোবরের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু : স্বাস্থ্যসচিব
অক্টোবরের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু : স্বাস্থ্যসচিব
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি হঠাৎ করে খারাপ হয়নি। গত বছর এবং তার আগের বছরেও ব্যাপকভাবে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। বর্তমানে হাসপাতালে রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন। ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে আক্রান্ত হওয়ার আগেই সবাইকে সচেতন হতে হবে।আজ বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যসচিব বলেন, চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গুর একটি হটস্পট হলেও প...
সারা দেশ•২৫ দিন আগে
ছয়টি সায়ন থেকে ৭৫ বিঘার বাগান, কল্যাণভোগে ভাগ্য ফিরছে আমচাষিদের
ছয়টি সায়ন থেকে ৭৫ বিঘার বাগান, কল্যাণভোগে ভাগ্য ফিরছে আমচাষিদের
মাত্র ছয়টি সায়ন বা ডগা দিয়ে শুরু। সেই ছয়টি সায়ন থেকেই কয়েক বছরের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গড়ে উঠেছে ৭৫ বিঘার কল্যাণভোগ আমের বাগান। শুধু আম বিক্রি নয়, সায়ন ও চারা বিক্রি করেও আয় করছেন চাষিরা। স্বাদে, আকারে ও দামে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া এই আম নতুন সম্ভাবনা তৈরি করেছে স্থানীয় আমচাষে। ২০১৭ সালে ভারত থেকে ছয়টি সায়ন এনে হর্টিকালচার সেন্টারের মাইনুল ইসলাম গোমস্তাপুরের আমচাষি রবিউল ইসলামের মাধ্যমে শুরু করেন এই আমের চাষ। এরপর ধীরে ধীরে এর চাষ ছড়িয়ে পড়ে। রবিউলের পাশ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
চার প্রতিবন্ধী সন্তান নিয়ে লড়ছেন মা, পাশে বিনা বেতনের শিক্ষকেরা
চার প্রতিবন্ধী সন্তান নিয়ে লড়ছেন মা, পাশে বিনা বেতনের শিক্ষকেরা
চার সন্তানই প্রতিবন্ধী। ১৫ বছর আগে সংসার ছেড়ে চলে গেছেন তাদের বাবা মতিউর মিস্ত্রি। কিন্তু সন্তানদের ফেলে কোথাও যাননি মা সেবী বেগম। শিবগঞ্জ পৌরসভার বাগানবাড়ি এলাকায় গত ৩৬ বছর ধরে চার সন্তানকে আগলে রেখে চালিয়ে যাচ্ছেন জীবনের সংগ্রাম। সংসারের খরচ জোগাতে তাকে বুনতে হয় গামছা। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানদের নিয়ে তার এই লড়াই থেমে থাকেনি। সেবী বেগমের চার সন্তান পুতুল, নুহু আলী, উম্মেহানি ও আয়েসা। তাদের মধ্যে পুতুলের বয়স ৩৫ বছর। চারজনই একসঙ্গে যায় শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ে। সেখানে দুই বছর ধ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
অসময়ে কল্যাণ আনবে কল্যাণভোগ
অসময়ে কল্যাণ আনবে কল্যাণভোগ
চাঁপাইনবাবগঞ্জে নতুন জাতের আম কল্যাণভোগের আবাদ বাড়ছে। কয়েক বছর আগেও যে জাতের অস্তিত্ব ছিল সীমিত কয়েকটি বাগানে। এখন তা ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন অঞ্চলে। ফলন, স্বাদ, তুলনামূলক কম উৎপাদন খরচ এবং মৌসুমের বাইরে ভালো দাম— এসব কারণে চাষিদের মধ্যে এই জাতের প্রতি আগ্রহ বাড়ছে। পুরনো আমগাছে আগের ডগা সংযোজন (টপওয়ার্কিং) করে সহজেই জাত পরিবর্তন করতে পারায় দ্রুত বাড়ছে এর আবাদ। কল্যাণভোগের যাত্রা শুরু ২০১৭ সালে। ওই বছর ভারত থেকে ছয়টি ডগা (সায়ন) এনে গোমস্তাপুরের আমচাষি রবিউল ইসলামের বাগানে টপও...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
পদ্মার ভাঙনে বদলে গেছে চার ইউনিয়নের মানচিত্র
পদ্মার ভাঙনে বদলে গেছে চার ইউনিয়নের মানচিত্র
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে একের পর এক বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও আবাদি জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। এবার বন্যার পর নদীভাঙনে সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, নামোজগন্নাথপুর, ফিল্ডেরহাট, কানছিরা, বোগলাউড়ি ও ঝাইলপাড়াসহ কয়েকটি এলাকায় অন্তত ৮০০ পরিবারের বাড়িঘর চলে গেছে নদীগর্ভে। ভাঙন আতঙ্কে মসজিদের মাইকে ঘোষণা হলেই রাতবিরাতে মানুষ ছুটে আসছেন একে অন্যের বাড়িঘর সরাতে।স্থানীয়রা জানান, গত চার-পাঁচ বছরে অনেক পরিবারকে ৮ থেকে ১০ বার পর্যন্ত বাড়ি ভাঙতে হয়েছে। নদীভাঙনে হাজার হাজার ম...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
রাশিয়ায় নিহত যুবককে পাঠানোর সঙ্গে যুক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যা
রাশিয়ায় নিহত যুবককে পাঠানোর সঙ্গে যুক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কথা আছে বলে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানো এবং রাশিয়ায় এক যুবকের যুদ্ধে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।গতকাল রবিবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যবসায়ীর নাম মো. বাবুল আক্তার (৩৫)। তিনি দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। তি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে বন্ধ সেতুর নির্মাণকাজ, ঘুরতে হচ্ছে ৩০ কিমি
চাঁপাইনবাবগঞ্জে বন্ধ সেতুর নির্মাণকাজ, ঘুরতে হচ্ছে ৩০ কিমি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে ১৭২ দশমিক ৩০০ মিটার সেতু। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালে শুরু হয়েছিল নির্মাণকাজ। প্রথম দিকে দ্রুতগতিতে কাজ এগোলেও থমকে গেছে মাঝপথে এসে। এতে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে স্থানীয় মানুষের মধ্যেও দেখা দিয়েছে হতাশা। সাত মাস ধরে কাজ বন্ধ থাকায় পুরনো বেইলি ব্রিজ দিয়েই চলাচল করছে যানবাহন। সেখান দিয়ে ভারী যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প পথে প্রায় ৩০ কিলোমিটার ঘুরতে হচ্ছে স্থানীয়দের। যার প্রভাব পড়ছে কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে। স্থানীয়রা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
সৎ ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের
সৎ ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ভোলাহাটের জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলে আশিকুর রহমান তার সৎ মাকে চাকু দিয়ে পেটে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন আয়েশা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিন তাকে মৃত ঘোষণা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত উদ্ধার আরও ১১
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত উদ্ধার আরও ১১
চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর-কাবিরাজপাড়া থেকে ১১ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দুটি ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য জানিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরইমধ্যে শুক্রবার সকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে কবিরাজপাড়া থেকে ১১টি ককটেল উদ্ধার কর...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
গরুবোঝাই ভটভটি খাদে, বাবা-ছেলেসহ নিহত ৩
গরুবোঝাই ভটভটি খাদে, বাবা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের শরিফুল ইসলাম, তার বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে আবদুল হামিদ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভটভটিতে বাড়ি ফিরছিলেন তারা।...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে মারা যান জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) ও আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান জানান, ফেরদৌসী মঙ্গলবার বেলা ১১টায় ভর্তি হন এবং তার ডেঙ্গু পজিটিভ ছিল।অন্যদিকে, শিশু মহব্বত মঙ্গলবার রাত ১১টায় ভর্তি হয়। তার তীব্র জ্বর, শরীর ব্যথাসহ...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মহানন্দা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ২ তরুণের
মহানন্দা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ২ তরুণের
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই তরুণের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর সংলগ্ন মহানন্দা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। স্থানীয়রা জানান, দুপুরে সুজন ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীর দিয়ায় ধাইনগর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
ফারাক্কার জলকপাট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
ফারাক্কার জলকপাট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
ফারাক্কার সবকটি জলকপাট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাঠদান বন্ধ রয়েছে প্রায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে ২৪ ঘণ্টায় পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। বর্তমানে পদ্মার পানি ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে।এ ছাড়া পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়...
সারা দেশ•২ মাস আগে
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জ ● স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবর খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।আজ রবিবার বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসরাম এ তথ্য জানিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, রবিবার শিক্ষার্থীদের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় ডিম ও বন রুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে শিক্ষার্...
সারা দেশ•২ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর এলাকায়।নিহতরা হলেন ওই এলাকার মনোয়ারা বেগম ও তার স্বামী মফিজুল হক। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে...
সারা দেশ•২ মাস আগে
ইউএনওকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য, দুই চেয়ারম্যান বরখাস্ত
ইউএনওকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য, দুই চেয়ারম্যান বরখাস্ত
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বরখাস্ত হলেন চাঁপাইনবাবগঞ্জের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তারা হলেন, নাচোল ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং কসবা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত ২৪ আগস্ট এই আদেশ জারি করা হয়েছে। আজ তা দুই ইউপি চেয়ারম্যানের কাছে পৌঁছানোয় জানাজানি হয়েছে ঘটনাটি।স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা আছে, ...
সারা দেশ•৩ মাস আগে
নদীতে গোসল করতে নেমে একে একে ডুবল ৫ শিশু
নদীতে গোসল করতে নেমে একে একে ডুবল ৫ শিশু
চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যু হয়েছে পাঁচ শিশুর। শুক্রবার দুপুরে দেবীনগরে পদ্মা নদীর শাখা মরানদীতে ঘটনা এটি। নিহত পাঁচজনই তিন পরিবারের সন্তান এবং তাদের বয়স কাছাকাছি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতরা হলো- মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), নেজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া এবং শরিফুলের মেয়ে শরিফা (১২)। তাদের মধ্যে তিনজন দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পড়ত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে পাঁচজন একসঙ্গে নদীতে গোসল করতে...
সারা দেশ•৩ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের ঘটনা এটি।সদর থানার ওসি একরামুল হক জানিয়েছেন, চর চাকলা গ্রামের ‘মরা’ নদীতে গোসলে নেমে ডুবে গেছে একই পরিবারের পাঁচটি মেয়েশিশু। তারা হলো— মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)। তাদের বাড়ি একই গ্রামে।মরা নদীটি মূলত পদ্মার একটি শাখা। সম্প্রতি বৃষ্টিতে ভরে ওঠে নদ...
সারা দেশ•৩ মাস আগে