Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছয়টি সায়ন থেকে ৭৫ বিঘার বাগান, কল্যাণভোগে ভাগ্য ফিরছে আমচাষিদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯
ছয়টি সায়ন থেকে ৭৫ বিঘার বাগান, কল্যাণভোগে ভাগ্য ফিরছে আমচাষিদের

ছবি: আগামীর সময়

মাত্র ছয়টি সায়ন বা ডগা দিয়ে শুরু। সেই ছয়টি সায়ন থেকেই কয়েক বছরের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গড়ে উঠেছে ৭৫ বিঘার কল্যাণভোগ আমের বাগান। শুধু আম বিক্রি নয়, সায়ন ও চারা বিক্রি করেও আয় করছেন চাষিরা। স্বাদে, আকারে ও দামে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া এই আম নতুন সম্ভাবনা তৈরি করেছে স্থানীয় আমচাষে।

২০১৭ সালে ভারত থেকে ছয়টি সায়ন এনে হর্টিকালচার সেন্টারের মাইনুল ইসলাম গোমস্তাপুরের আমচাষি রবিউল ইসলামের মাধ্যমে শুরু করেন এই আমের চাষ। এরপর ধীরে ধীরে এর চাষ ছড়িয়ে পড়ে। রবিউলের পাশাপাশি আশপাশের কয়েকজন চাষি অন্তত আরও ৫০ বিঘা জমিতে করেছেন কল্যাণভোগ আমের বাগান। সায়ন বিক্রির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায়ও ছড়িয়ে পড়েছে এ জাতের আম।

গোমস্তাপুরের খয়রাবাদ এলাকায় রবিউল ইসলামের বাগানে গিয়ে দেখা যায়, সাত থেকে আট বছরের ছোট ছোট গাছে ঝুলছে কল্যাণভোগ আম। প্রতিটি আমের ওজন ২৫০ থেকে ৬০০ গ্রাম। একটি ডগায় অন্য অনেক জাতের মতো একটি নয়, একাধিক আম ধরে। প্রতিটি আমের গড় ওজন প্রায় ৩০০ গ্রাম। আমের আঁটি ছোট এবং শাঁস খাওয়ার উপযোগী অংশও বেশি। ডাঁটা মোটা হওয়ায় পোকামাকড়ের আক্রমণে ক্ষতি তুলনামূলক কম হয় বলে জানান চাষিরা। তাদের দাবি, অন্য অনেক জাতের তুলনায় এই আম উৎপাদনে খরচও কম।

কল্যাণভোগ আমের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, মৌসুমের শেষ দিকে সেপ্টেম্বর ও অক্টোবরে পাওয়া যায় এটি। এ সময় বাজারে অন্য জাতের আম কম থাকায় দামও বেশি পাওয়া যায়। তবে মূল মৌসুমে বাজারে বিভিন্ন জাতের আম থাকায় তখন এর দাম তুলনামূলক কম থাকে।

রবিউল ইসলামের বাগানে এবার প্রায় ১০০ মণ আম উৎপাদনের আশা করা হচ্ছে। এর বেশির ভাগই বাগান থেকে অনলাইনে বিক্রি হয়ে যায়। রবিউল জানান, গত আট থেকে দশ দিনে প্রায় ৩০ মণ আম বিক্রি করেছেন। আরও প্রায় ৭০ মণ আম বিক্রির অপেক্ষায় রয়েছে। এবার প্রতি মণ আম ১৬ থেকে ১৭ হাজার টাকা দরে বিক্রি করছেন তিনি। কেজিপ্রতি দাম পড়ছে প্রায় ৩৪০ টাকা।

রবিউল ইসলাম বলেন, ‘আমি শুধু আম বিক্রি করি না, সায়ন ও চারাও বিক্রি করি। সায়ন ও চারা বিক্রি করে আমের চেয়েও বেশি টাকা পাই। আগামীতে আরও বাগান বাড়ানোর চিন্তা আছে।’ তার ভাষ্য, কৃষি বিভাগ, কল্যাণপুরের হর্টিকালচার সেন্টার ও জেলা প্রশাসনের সিদ্ধান্তে আমটির নাম রাখা হয়েছে কল্যাণভোগ।

আরও পড়ুন

নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

১১ অক্টোবর ২০২৬

আম বিক্রির পাশাপাশি সায়ন ও চারা বিক্রিও রবিউলের আয়ের বড় উৎস হয়ে উঠেছে। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার সায়ন বিক্রি করেছেন। আরও ২০ হাজার সায়ন বিক্রির সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রতিটি সায়ন ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। দুই বছর আগে দাম আরও বেশি ছিল। এ ছাড়া এ পর্যন্ত প্রায় ৩২ হাজার চারা বিক্রি করেছেন তিনি। প্রতিটি চারার দাম ১৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

কল্যাণভোগের স্বাদে মুগ্ধ হয়ে নতুন বাগান গড়তে আগ্রহী হচ্ছেন অন্য এলাকার চাষিরাও। শিবগঞ্জের বাসিন্দা এবং চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন রবিউলের বাগান থেকে চারা নিতে এসেছিলেন। তিনি বলেন, ‘তিন মাস আগে ১০০টি চারা নেব বলেছিলাম। সে অনুযায়ী আজ চারা নিতে এসেছি। আমার আরও বাগান আছে। সেই বাগানের ফাঁকা জায়গাগুলোতে কল্যাণভোগ আমের চারা রোপণ করব। আগে আমটি খেয়ে দেখেছি, অসাধারণ স্বাদ। সেই স্বাদ দেখেই চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি।’

নওগাঁর সাপাহার থেকে সায়ন নিতে এসেছিলেন কামাল পাশা ও সবুর মাস্টার। কামাল পাশা বলেন, ‘আগে তিন হাজার চারা নিয়ে গিয়ে বাগানে কলম করেছি। আমার বাগানে আরও কলম করব। তাই আজ পাঁচ হাজার সায়ন নিতে এসেছি। দেখেছি, শুনেছি এবং আমটি খেয়েছি। অসাধারণ সুস্বাদু, ক্ষীরসাপাত আমের মতো।’

হর্টিকালচার সেন্টারের মাইনুল ইসলাম জানান, ২০১৭ সালে ভারত থেকে ছয়টি সায়ন এনে রবিউল ইসলামের মাধ্যমে আমটির চাষ শুরু হয়। এরপর এর উৎপাদন, প্রচার ও নামকরণে কয়েক বছর সময় লেগেছে। রবিউলের কাছ থেকে সায়ন কিনে জোইট্যাবটলায় বাবু চার বিঘা এবং সুলতানগঞ্জের শিক্ষক মরিফুল ইসলাম ৩৫ বিঘা জমিতে কল্যাণভোগ আমের বাগান করেছেন। মাইনুল ইসলামের ভাষ্য, আমচাষিরা এই জাতের আম উৎপাদন করতে পারলে তাদের লাভবান হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, ‘কল্যাণভোগ আমটি দেরিতে পাকে। এর মিষ্টতা অনেক বেশি। অন্য আমের তুলনায় কৃষকেরা ভালো দাম পাচ্ছেন, ভোক্তারাও এটি গ্রহণ করেছেন। রবিউল ইসলামের উদ্যোগে আমটি সারা দেশে ছড়িয়ে পড়ছে। এ জন্য তাকে সাধুবাদ জানাই।’

চাঁপাইনবাবগঞ্জের প্রায় প্রতিটি পরিবারেই কমবেশি আমবাগান বা আমগাছ রয়েছে। তবে পুরোনো অনেক জাতের আমের দাম কমে যাওয়ায় চাষিরা লোকসানের মুখে পড়েছেন। গত পাঁচ বছরে অনেকে বেশি দামের আশায় জাত পরিবর্তনের দিকে ঝুঁকেছেন। এ জন্য নতুন করে গাছ না লাগিয়েও পুরোনো গাছে সায়ন সংযোজন বা কলমের মাধ্যমে জাত পরিবর্তন করছেন তারা।

কয়েক বছর ধরে কল্যাণভোগের পাশাপাশি ব্যানানা, গৌড়মতি, বারি-৪, আম্রপালি ও কাটিমনের মতো জাতের চাষও বাড়ছে। অন্যদিকে লখনা, আশ্বিনা, ফজলি, মোহনভোগ, দাইদভোগ ও বোগলাগুটি জাতের অনেক গাছ কেটে ফেলা হয়েছে। পুরোনো জাতের আমের ব্যবসায় লোকসান গুনে এ পেশা ছেড়েছেন অনেক চাষি ও ব্যবসায়ী। নতুন জাতের আমের চাহিদা ও ভালো দামের সম্ভাবনা তাদের আবার করছে বাগানমুখী।

চাঁপাইনবাবগঞ্জকল্যাণভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল