Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২৩:২৯
নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

ছবি: আগামীর সময়

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে অন্তর কুমার সাহা নামের এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর ও তার বাবা অমল কুমার সাহার সঙ্গে কথা বলছে পুলিশ। চুরির ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে নাটোর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় ছিলেন নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার জানান, ল্যাপটপ উদ্ধারে পুলিশের কয়েকটি দল কাজ শুরু করে। নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে তল্লাশি চালানোর পাশাপাশি নানা উপায়ে ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে গতকাল রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় সেটির অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অন্তর কুমার সাহার কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপারের ভাষ্য, অন্তর জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে তার বাবা অমল কুমার সাহা নওগাঁ যাওয়ার জন্য তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মাধনগর এলাকায় পৌঁছালে একটি বগির আসনের নিচে ব্যাগের মধ্যে ল্যাপটপটি পরিত্যক্ত অবস্থায় পান তিনি। পরে সেটি নিয়ে নওগাঁয় শ্বশুরবাড়িতে যান অমল। বিষয়টি ছেলেকে জানানোর পর ল্যাপটপটি নিয়ে নাটোরে ফেরেন তিনি। পরে পুলিশের দল কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করে।

আরও পড়ুন

তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

১১ অক্টোবর ২০২৬

পুলিশ সুপার আরও জানান, ল্যাপটপ উদ্ধারের বিষয়টি সঙ্গে সঙ্গেই জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে। ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে অত্যন্ত খুশি হয়েছেন তিনি। অমল কুমার সাহা ও তার ছেলে অন্তরকে পুলিশ হেফাজতে নিয়ে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। চুরির ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বুধবার দুপুরে বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবার। বিকেলে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। সেখান থেকে অন্য ট্রেনে চড়ে ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থান করার সময় প্রায় ২৫ বছর বয়সী এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে ট্রেনের টিকিট করে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে কৌশলে পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগটি নিয়ে পালিয়ে যান তিনি।

ব্যাগ হারিয়ে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে নাটোর রেলস্টেশনে কান্নায় ভেঙে পড়েন ওই পর্যটক। পরে রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করে এবং তাকে নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেয়। পরে থানায় গিয়ে পুলিশের কাছে সহায়তা চান কিরিল ল্যান্ডার উইবার। হারানো মালামালের খোঁজে গত বৃহস্পতিবার নাটোর থেকে রাজশাহী রেলস্টেশনে যান তিনি। পরে সেখান থেকে ঢাকায় ফিরে আসেন।

নাটোরজার্মান পর্যটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে