Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল

আমজাদ হোসেন শিমুল, রাজশাহী
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪
শেয়ার করুন:
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল

কবরস্থানের জমির দলিল হস্তান্তর করছেন রিয়াসুল

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামসহ আশপাশের পাঁচ গ্রামে ছিল না কোনো কবরস্থান। সম্প্রতি  চন্দনকোঠা গ্রামে নিজ খরচে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ৩৪ কাঠা জমি কিনে স্থানীয় বাসিন্দাদের জন্য কবরস্থান বানিয়ে দিয়েছেন সরদার মো. ওয়াহিদুল ইসলাম রিয়াসুল। শুধু তাই নয়, রিয়াসুল মসজিদে জামায়াতে নামাজ আদায় করতে উদ্বুদ্ধ করতে তরুণ-কিশোরদের করছেন পুরস্কৃত। নিজ উদ্যোগে তিনি আজান প্রতিযোগিতাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেন।  

সম্প্রতি সরেজমিনে চন্দনকোঠা গ্রাম ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত্যুর পর প্রিয়জনকে দাফনের জন্য ওই গ্রামসহ আশপাশের  ঘৃত কাঞ্চন, বনগাঁ, কাঁঠালপাড়া, আজিজপুর গ্রামে সরকারি কোনো কবরস্থান নেই। কোনো কোনো পরিবারের পারিবারিক কবরস্থান আছে। তবে সেসব কবরস্থানে ঠাঁই হতো না দরিদ্র মানুষের। এমন পরিবারের মানুষ মারা গেলে কাউকে বাড়ির পাশের বাঁশঝাড় কিংবা আঙিনাতেই দাফন করতে হতো।

চন্দনকোঠা গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রামের মানুষের এমন অসহায়ত্বের কথা জানতে পেরে এগিয়ে এলেন রিয়াসুল। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ৩৪ কাঠা জমি কিনে গোরস্তানের জন্য দান করেছেন তিনি। তার এই উদ্যোগে নিশ্চিত হয়েছে কয়েকটি গ্রামের মানুষের মৃত্যুর পর শেষ ঠিকানা।

গত ২৩ নভেম্বর তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল নিবন্ধন সম্পন্ন করে তা কবরস্থান কমিটির কাছে হস্তান্তর করেছেন রিয়াসুল। পাশাপাশি এলাকার মানুষকে ডেকে কবরস্থানটি উদ্বোধনও করেছেন।

রিয়াসুল (৪৮) রাজশাহী নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকার বাসিন্দা। গ্রেটার রোড মসজিদের বিপরীতে একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে তার। মূলত ব্যবসা থেকে যে আয় হয়, তা দিয়েই তার সংসার এবং মানবিক কার্যক্রম চালান। স্থানীয় সানোয়ার হোসেন নামে এক ব্যক্তি বললেন, ‘রিয়াসুল ভাই একজন মহৎ মানুষ। এই এলাকায় বড় কোনো কবরস্থান ছিল না। তিনি এটি জানতে পেরে নিজ খরচে ৩৪ কাঠা জমি কিনে কবরস্থানের জন্য দান করেছেন। এতে আমাদের এলাকার গরিব মানুষ খুব উপকৃত হয়েছে। এখন তাদের স্বজনদের দাফন নিয়ে আর দুশ্চিন্তায় থাকতে হবে না। এই মহৎ উদ্যোগের জন্য আমরা এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন এই কাজের অসিলায় তাকে জান্নাত দান করেন।’

রিয়াসুল বলছিলেন, ‘এই এলাকায় মানুষের দাফনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। অনেকের নিজের জমিও নেই। বিষয়টি জানার পর মানুষের কথা চিন্তা করে জমি কিনে কবরস্থানের জন্য দান করেছি। আমার ইচ্ছা, এই এলাকার প্রতিটি মানুষ যেন মৃত্যুর পর সম্মানের সঙ্গে দাফনের জায়গা পান।’

তিনি জানালেন, ভবিষ্যতে সামর্থ্য হলে এমন মানবিক কাজ তিনি আরও করবেন। এমন কাজে সম্পদশালীদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন রিয়াসুল।

মসজিদে জামায়াতে নামাজ আদায়ে তরুণ ও কিশোরদের উদ্বুদ্ধ করতে রিয়াসুল প্রতিযোগিতারও আয়োজন করেন। গত বছর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদে একাধারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে ৪৭ তরুণ-কিশোর জিতে নিয়েছেন ফ্যান, ক্রেস্ট ও স্কুলব্যাগ। এ ছাড়া তিনি নিয়মিত নিজ খরচে আয়োজন করেন আজান প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক নানা প্রতিযোগিতার।

‘ভালো কাজ করতে ভালো লাগে, তাই করা— বললেন রিয়াসুল। টাকা-পয়সা হলে এমন ভালো কাজ আরও বেশি বেশি করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদেমুন্নবী বাবু চৌধুরী বললেন, ‘চন্দনকোঠাসহ আশপাশের এলাকায় কোনো সরকারি কবরস্থান বা বড় কোনো কবরস্থান ছিল না। রিয়াসুল নামে এক ব্যক্তি চন্দনকোঠা গ্রামে বড় একটি কবরস্থান তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই।’

রাজশাহীকবরস্থানওয়াহিদুল ইসলাম রিয়াসুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ