Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬
শেয়ার করুন:
১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

প্রতীকী ছবি

বারবার সময় বাড়িয়েও টানা তিন বছর হজের কোটা পূরণ করা যাচ্ছে না। এবার হজ সামনে রেখে তৈরি হয়েছে অদ্ভুত এক সংকট। আগ্রহীদের চাপে সময়ের আগেই বন্ধ হয়ে গেছে নিবন্ধনের সার্ভার। ফলে টাকা, পাসপোর্ট ও মানসিক প্রস্তুতি নিয়েও গভীর অনিশ্চয়তায় পড়েছেন ১১ হাজারের বেশি বাংলাদেশি। শেষ পর্যন্ত পবিত্র মক্কা-মদিনায় যাওয়ার সুযোগ তারা পাবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন। বিপুলসংখ্যক হজযাত্রীর হজে যাওয়ার অনিশ্চয়তার ঘটনা এই প্রথম।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য বলছে, ২০২৭ সালের হজের জন্য সৌদি আরব শুরুতে ৭৮ হাজার ৫০০ আসন বরাদ্দ দেয়। গত সেপ্টেম্বরেই সেই আসন পূর্ণ হয়ে যায়। কোটা বাড়াতে ধর্মমন্ত্রী সৌদি আরব সফরের আগে একটি তালিকা চান হজ এজেন্সিগুলোর কাছে। ২৮টি লিড এজেন্সির মাধ্যমে তখন আরও ১৬ হাজার ৮৩৩ জন আগ্রহীর নাম জমা পড়ে। পরে দ্বিপক্ষীয় চুক্তিতে সৌদি সরকার ৫ হাজার আসন বাড়িয়ে কোটা ৮৩ হাজার ৫০০ নির্ধারণ করে। সে হিসেবে তালিকাভুক্ত ১১ হাজার ৮৩৩ জন চূড়ান্ত নিবন্ধনের বাইরে রয়ে গেল।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব) চট্টগ্রাম জোনাল কমিটির সদস্য আবুল আনোয়ার বললেন, ‘সরকার আমাদের কাছে নিশ্চিতভাবে জানতে চেয়েছে কোটার বাইরে কত বাংলাদেশি এবার যেতে চান। সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে আমরা এই তালিকা নিশ্চিত করেছি। এখন দেখছি আরও ১১ হাজারের বেশি বাংলাদেশি ২০২৭ সালের হজে যেতে অনিশ্চয়তায় পড়েছেন।’

অপেক্ষমাণ এত মানুষের প্রায় সবারই এবার হজে যাওয়ার সম্ভাবনা বেশ কম। তবে দুয়ার এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। প্রাথমিক নিবন্ধিতদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। কেউ সময়মতো টাকা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এ ছাড়া ২৮ জানুয়ারি ভিসা শুরুর আগে বাধ্যতামূলক ৭টি স্বাস্থ্য পরীক্ষা ও সর্বনিম্ন ১৫ বছর বয়সসীমার শর্তেও কিছু যাত্রী ঝরে পড়তে পারেন। এই সংখ্যা বড়জোর শখানেক হবে। এরপরও ১১ হাজার জনের হজে যাওয়ার সম্ভাবনা খুব কম। ১৫ বছরের কম বয়সীদের হজে যাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করল এই প্রথমবার।

হজ মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বললেন, ‘কোটা বাড়াতে দুই দেশের মধ্যে কূটনৈতিক জোর প্রচেষ্টা চলছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, ধর্ম মন্ত্রণালয় সেই বিষয়টি দেখছে। শেষ পর্যন্ত সৌদি সরকার কোটা বাড়ালেই শুধু তাদের যাওয়া সম্ভব। আমরাও তাকিয়ে আছি সৌদি সরকারের দিকে।’

গত ১৪ নভেম্বর সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনকে (কায়কোবাদ) একটি আশ্বাস দিয়েছেন। তা হলো অন্য কোনো দেশ কোটা পূরণে ব্যর্থ হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে বাস্তবে এই আশ্বাস পূরণ হওয়া বেশ কঠিন। মিনা ও আরাফাতের সীমিত তাঁবুর কারণে সৌদি আরব কঠোর সীমা মেনে চলে। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মতো শীর্ষ পর্যায়ের হজযাত্রীর সংখ্যার দেশগুলোর অপেক্ষমাণ তালিকাও বিশাল। তার ওপর ডিসেম্বরের শেষে বাড়তি আসন মিললেও এই ১১ হাজার বাংলাদেশির সৌদির ‘নুসুক’ প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া ও চুক্তি সেরে ৮ এপ্রিলের হজ ফ্লাইটের আগে প্রস্তুতি নেওয়া হবে বড় চ্যালেঞ্জ। নুসুক হলো হজযাত্রীদের সব ধরনের তথ্যসংবলিত সৌদি সরকারের অ্যাপস।

কোনোভাবেই সুযোগ না মিললে বঞ্চিত হজপ্রত্যাশীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকারি নিয়ম অনুযায়ী, ৩০ হাজার টাকায় করা তাদের প্রাক-নিবন্ধন সচল থাকবে। ক্রমিক অনুযায়ী ২০২৮ সালের হজে তারা অগ্রাধিকার পাবেন। কেউ এক বছর অপেক্ষা করতে না চাইলে অনলাইনে টাকা ফেরতের আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ১ হাজার টাকা কেটে বাকি ২৯ হাজার সরাসরি ব্যাংক হিসাবে (বিইএফটিএন) ফেরত দেওয়া হবে। তবে টাকা তুলে নিলে প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে। পাশাপাশি যারা এজেন্সি বা মোয়াল্লেমের হাতে বাড়তি নগদ টাকা দিয়েছেন, তাদের এখনই লিখিত রসিদ সংগ্রহ বা অর্থ ফেরত নেওয়ার উদ্যোগ নিতে হবে বলে জানালেন হজ এজেন্সি কর্মকর্তারা।

বাংলাদেশের নিয়মিত হজ কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজের খরচ অনেক বেড়ে যাওয়ায় ২০২৪ সাল থেকেই হজ কোটা পূরণ না হওয়ায় ২০২৫-২৬ সালে সৌদি সরকার কোটা কমিয়ে দেয়।

এবার নিবন্ধনে আগের তিন বছরের তুলনায় বেশি সাড়ার পেছনে আর্থিক ও সামাজিক কয়েকটি কারণ কাজ করেছে। বিমান ভাড়া প্রায় ২৫ হাজার টাকা কমিয়ে আনা হয়েছে। খাবারের খরচ যুক্ত করে সরকারি সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ এবং বেসরকারি সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকায় থাকায় মধ্যবিত্তরা কিছুটা সাহস পেয়েছেন। তা ছাড়া, জুলাই মাসেই আগাম প্যাকেজ ঘোষণায় পরিবারগুলো অর্থ জোগাড়ের সময় পেয়েছে। বিগত বছরগুলোর রাজনৈতিক অস্থিরতায় যারা হজ পিছিয়েছিলেন, তারাও এবার চূড়ান্ত নিবন্ধন করে রেখেছেন।

 

চট্টগ্রামহজযাত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন