Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৩:০৪
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক সুস্থতার স্বার্থে তাদের জন্য নির্ধারিত দুপুরের খাবার ও বিকালের নাস্তার সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন ব্যবস্থা বাতিল করার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন আজ রবিবার নোটিশটি পাঠিয়েছেন।

পাশাপাশি তাদের পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি অথবা বাসা থেকে খাবার আনার নির্দেশ প্রদানের দাবি জানানো হয় এতে।

আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এটি কার্যকর না হলে হাইকোর্টে রিট করা হবে বলে সতর্ক করেন আইনজীবী মাহমুদুল হাসান।

সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মধ্যাহ্নভোজ ও বিকেলের নাস্তার সম্মিলিত বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

নির্ধারিত খাবারের তালিকায় রয়েছে- ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম রান্না, ডাল ও দই। এই উদ্যোগে উল্লেখযোগ্য হারে খাতটিতে ব্যয় কমেছে বলে জানান কর্মকর্তারা।

চলতি বছরের এপ্রিলে সরকারের এই উদ্যোগ প্রথম সামনে আসে। তখন থেকে বিষয়টি আলোচনায় ছিলো। এবার খাবারের এই মেনু বাতিলে আইনি নোটিশে পাঠানোর মাধ্যমে নতুন করে আলোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার।

রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকালের নাস্তা গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকগণ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন; বরং তারা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের মূল খাবার এবং বিকালের নাস্তা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিযুক্ত খাবার পাওয়া অসম্ভব বলে এতে জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তাদের পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত রাখলে তাদের মধ্যে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হয়। যা দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে মারাত্মকভাবে ব্যহত করে।


আরও পড়ুন

১৫০ টাকার মধ্যেই দুপুরের খাবার ও বিকেলের নাশতা প্রধানমন্ত্রীর অফিসে

২২ এপ্রিল ২০২৬

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার লাঞ্চের দাওয়াত প্রধানমন্ত্রীর

০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়জাতীয়তারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ