Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার লাঞ্চের দাওয়াত প্রধানমন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭
বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার লাঞ্চের দাওয়াত প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালি-বিধির ৬৮ বিধির আলোচনা চলছিল। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা হওয়ার বিষয়টির প্রশংসা করেন জামায়াত আমির। এরপরই তাকে সেই খাবারের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রসঙ্গ তোলেন। তিনি বললেন, ‘আমরা উৎসাহিত হই, যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০-১৫০ টাকা। খুব ভালো লাগে। কারণ, এত কম টাকায় আমিও খাইতে পারি না। একদম প্লেনলি বলতেছি। আমার বোধ হয় আরেকটু বেশি খরচ হয়।’ তখন নিজের আসন থেকে হাতে ইশারায় তাকে খাবারের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই বিরোধীদলীয় নেতাকে খাওয়ানোর কথা বলেন এবং প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন।

এরপর শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ, খাওয়ায় দিবেন? অনেক ধন্যবাদ। আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খাইতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরেও ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য।’

প্রধানমন্ত্রীর জীবনযাপনের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বললেন, প্রধানমন্ত্রী সাদামাটা জীবনযাপন করেন; জাঁকজমকপূর্ণ পোশাক বা জীবনযাপন করেন না এবং সাধারণভাবে চলেন। সেই সঙ্গে এটাও বললেন, অনেকেই আছেন যারা প্রধানমন্ত্রীকে নিজেদের ‘আইকন’ হিসেবে তুলে ধরেন, কিন্তু তাদের আচরণে অনেক সময় বিপরীত চিত্র দেখা যায়।

শফিকুর রহমান বললেন, ‘কাউকে আইকন বললে তার ভালো দিকগুলোও অনুসরণ করতে হবে। আমরা আশা করি, এখন থেকে আইকন বলার আগে সাবধান হয়ে বলবেন। আর আইকন বললে তাকে ফলো করতে হবে। প্রধানমন্ত্রীও মানুষ। তিনি ভুলের ঊর্ধ্বে নন। তার সবকিছুতে হ্যাঁ বলা যাবে না। হ্যাঁ বলা যাবে শুধু শিশুদের দাবিতে। তারা যা বলবে, তাতে হ্যাঁ বলা যাবে।’

হচ্ছে অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা: ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। গতকাল সংসদে এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, ‘নীতিমালা কার্যকর হলে অনুমোদিত অটোরিকশাগুলোকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। আর চালকদের নিবন্ধন ও প্রশিক্ষণের পর লাইসেন্সের আওতায় আনা হবে। পাশাপাশি কোন সড়কে এসব যান চলতে পারবে, তা-ও নির্ধারণ করে দেওয়া হবে।’
একই দিন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন, যানজট নিরসন ও নৌপথকে জনপ্রিয় করতে আগামী দুই-তিন মাসের মধ্যে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে (রিং ওয়াটার ওয়েজ) ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নতুন ব্যবস্থাপনায় এটি পরিচালিত হবে।

আরও চার সংসদীয় কমিটি গঠন: জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য গঠিত কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন-সম্পর্কিত কমিটির সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি।

সংসদের অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে পিটিশন কমিটি গঠনের প্রস্তাব পেশ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দুটি প্রস্তাবই সংসদে উত্থাপনের পর কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিরোধীদলীয় নেতাপ্রধানমন্ত্রী তারেক রহমানজামায়াত আমির ডা. শফিকুর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

    advertiseadvertise