Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পটুয়াখালী

নামের মিলে ২০ দিন ধরে জেলে!

পটুয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪
নামের মিলে ২০ দিন ধরে জেলে!

নামের মিল থাকায় পটুয়াখালীতে ২০ দিন ধরে কারাগারে আছেন জলিল হাওলাদার নামে এক জেলে। অথচ প্রকৃত আসামি রয়েছেন দেশের বাইরে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মহিপুর এলাকায়। পুলিশের দাবি- নাম, বাবার নাম, গ্রামের ঠিকানা এক হওয়ায় ভুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ী ২ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা পাওনা আদায়ের জন্য জলিল হাওলাদারের নামে ২০২৩ সালে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, পাওনা পরিশোধের জন্য দেওয়া একটি চেক ২৭ মার্চ ২০২৩ তারিখে অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যাত হয়।

মামলায় আদালত থেকে জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে গত ১৯ আগস্ট মহিপুর থানার এএসআই শহিদুল শিববাড়িয়া এলাকা থেকে জলিল হাওলাদার নামে এক জেলেকে গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। সেদিন থেকে এখন পর্যন্ত জলিল পটুয়াখালী কারাগারে আছেন।

কারাগারে থাকা জলিল হাওলাদারের বিরুদ্ধে মামলা নাই বলে তার পরিবারের দাবি। তারা জানান, মামলার আসামি ও গ্রেপ্তার ব্যক্তি এক নন। আসামি জলিল হাওলাদারের মায়ের নাম মাজেদা আর কারাগারে থাকা জলিল হাওলাদারের মায়ের নাম হালিমা খাতুন। এ ছাড়া বাবার নাম-গ্রাম এক। তাদের অভিযোগ, পুলিশ বিষয়টি যাচাই না করায় এ ঘটনা ঘটেছে।


আরও পড়ুন

বাংলাদেশ সিরিজে ফ্লপ মেরেও টিকে গেলেন লাবুশেন

০৭ সেপ্টেম্বর ২০২৬

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার আগামীর সময়‌কে জানান, গ্রেপ্তারি পরোয়ানায় আসামির পরিচয়ে সাধারণত মায়ের নাম উল্লেখ থাকে না। যে কারণে এই সমস্যা তৈরি হয়েছে। মায়ের নাম বাদে বাকি সব এক থাকায় জলিল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।


তিনি জানান, গ্রেপ্তারের সময় জলিলের পরিবারের সদস্যরাও একবারের জন্যও বলেননি যে তাদের বিরুদ্ধে মামলা নেই। তাহলে বিষয়টি খতিয়ে দেখতাম।

তিনি দাবি করেন, জলিল হাওলাদার যাতে দ্রুত সময়ের মধ্যে জামিন পেতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

জলিলের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, পুরো বিষয়টি জেনে আমরা জামিনের জন্য রবিবারই আবেদন করেছি। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত জামিন শুনানি হয়নি। মামলার প্রকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন।

পটুয়াখালীজেলেমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise