Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ সিরিজে ফ্লপ মেরেও টিকে গেলেন লাবুশেন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩
বাংলাদেশ সিরিজে ফ্লপ মেরেও টিকে গেলেন লাবুশেন

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অফ ফর্মের কারণে মার্নাস লাবুশেনের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ধারণা করা হয়েছিল, অজিদের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে তার জায়গা হবে না। তবে সব শঙ্কা উড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিজের জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলবে অজিরা।

গত মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে মাত্র তিন ইনিংসে লাবুশেনের ব্যাট থেকে আসে মোটে ৩৬ রান। দীর্ঘ সাত বছর ধরে টেস্ট দলের তিন নম্বর পজিশন আঁকড়ে থাকা এই ব্যাটারের পারফরম্যান্স নিয়ে চারদিকে প্রশ্ন উঠলেও তার ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তাই প্রোটিয়াদের বিপক্ষে সীমিত ওভারের দল থেকে বাদ পড়লেও ১৬ সদস্যের মূল টেস্ট স্কোয়াডে ঠিকই রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই টপ অর্ডার ব্যাটারকে।

আরও পড়ুন

নিজ দেশের কোচ হতে ভয় পান বাংলাদেশের স্পিন কোচ

০৭ সেপ্টেম্বর ২০২৬

লাবুশেনকে দলে রাখার পক্ষে যুক্তি দেখিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা অস্বীকার করছি না যে মার্নাসের থেকে আমরা আরও বেশি রান দেখতে চাই। এটি পরিষ্কার। তবে সে এখনও স্কোয়াডে ইতিবাচক অবদান রাখতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী।’

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা স্কোয়াড থেকে বেশিরভাগ খেলোয়াড়কেই রাখা হয়েছে স্কোয়াডে। পরিবর্তন আছে তিনটি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার মাইকেল নেসার এবং স্পিন বিভাগে নাথান লায়নের সঙ্গী হিসেবে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার ম্যাথু কুনেমান। এছাড়া মিডল অর্ডার সামলানোর জন্য দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার কুপার কনোলি।

আরও পড়ুন

ভারতকে হারানোর পর থেকেই ডুবছে পাকিস্তান ক্রিকেট

০৭ সেপ্টেম্বর ২০২৬

আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হতে যাওয়া এই সিরিজের মধ্য দিয়ে ২০১৮ সালের সেই বল টেম্পারিং কাণ্ডের পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের এই লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনার কমতি নেই।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার।

মার্নাস লাবুশেনঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাবাংলাদেশ-অস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর