Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মোহাম্মদ ইউসুফ

ভারতকে হারানোর পর থেকেই ডুবছে পাকিস্তান ক্রিকেট

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০
ভারতকে হারানোর পর থেকেই ডুবছে পাকিস্তান ক্রিকেট

ইংল্যান্ড সফরে শোচনীয়ভাবে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দল পুনর্গঠনের সিদ্ধান্তকে জোরালো সমর্থন জানিয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, পাকিস্তান ক্রিকেটের বর্তমান এ দুর্দশার শুরুটা হয়েছিল মূলত পাঁচ বছর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পর থেকেই!

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর লর্ডসেও ১৯৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করে পাকিস্তান। তৃতীয় টেস্টের আগে নজিরবিহীনভাবে স্কোয়াড থেকে সাতজন খেলোয়াড়কে দেশে ফিরিয়ে আনে পিসিবি। দলের এমন চরম বিপর্যয়ের পেছনে অতীতের অতি-আত্মবিশ্বাস ও অহংকারকে দায়ী করেছেন ইউসুফ। ‘সামা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০২১ সালে ভারতের বিপক্ষে আমরা যে ম্যাচটি জিতেছিলাম, সেটি আমাদের অনেক ক্ষতি করেছে। কারণ ওই জয়ের পরই খেলোয়াড়রা ভাবতে শুরু করেছিল যে তারা অনেক বড় কিছু অর্জন করে ফেলেছে। এরপর তাদের আর কোনো ধারণাই ছিল না যে সামনে তাদের ঠিক কী করতে হবে।’

আরও পড়ুন

ভারতের মুখোমুখি হতেই হচ্ছে জ্যোতিদের

০৭ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এই তারকা ব্যাটার আরও বলেছেন, ‘যখন আপনি ভালো পারফর্ম করবেন, তখন আপনার বিনয়ী থাকা উচিত। কিন্তু আপনি যদি বুক ফুলিয়ে চলেন এবং অহংকারী হয়ে ওঠেন, তবে সমস্যা আসবেই। আর পাকিস্তান ক্রিকেটেও ঠিক সেটাই ঘটেছে। সবাই দলের অধিনায়ক হওয়ার প্রতিযোগিতায় নেমেছিল এবং এখনো এই অসুস্থ প্রতিযোগিতা পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করছে। গত পাঁচ বছরে একের পর এক কোচ এসেছে এবং চলে গেছে, কিন্তু পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কোনো পরিবর্তন হয়নি। কোনো খেলোয়াড় দায়িত্ব নেয়নি।’

পিসিবির নেওয়া চলমান শাস্তিমূলক পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে ইউসুফ বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তান এখন ৯নম্বরে রয়েছে। আমরা ৯ নম্বরে আছি কারণ এই তালিকায় মাত্র ৯টি দলই রয়েছে! পাকিস্তানের নাম খারাপ হচ্ছে। যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন বোর্ডের কিছু একটা পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় থাকে না। পিসিবি এখন যা করেছে, আমি সম্পূর্ণভাবে তার পক্ষে আছি।’

আরও পড়ুন

নিজ দেশের কোচ হতে ভয় পান বাংলাদেশের স্পিন কোচ

০৭ সেপ্টেম্বর ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে পিসিবি মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হাক, সালমান আলি আগা, আলী উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও মুহাম্মদ আওয়াইজ জাফরকে দেশে ফিরিয়ে আনে এবং তাদের পরিবর্তে পাঁচজন আনক্যাপডসহ সাত নতুন মুখকে ইংল্যান্ডে পাঠায়। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকেও বরখাস্ত করে বোর্ড।

মোহাম্মদ ইউসুফপাকিস্তান ক্রিকেটভারত-পাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    advertiseadvertise